News Flash

  • Home
  • Uncategorized
  • ছয় বিধায়ককে বিজেপির সদস্য হিসেবে স্বীকৃতি রাজ্য বিধানসভার
Image

ছয় বিধায়ককে বিজেপির সদস্য হিসেবে স্বীকৃতি রাজ্য বিধানসভার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর ৷৷ অবশেষে ত্রিপুরা বিধানসভা বিধায়ক সুদীপ রায় বর্মন, আশিষ কুমার সাহা, দিবাচন্দ্র রাঙ্খল, দীলিপ সরকার, প্রণজিৎ সিং রায় এবং বিশ্ববন্ধু সেনকে বিজেপি বিধায়ক হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ শুক্রবার ত্রিপুরা বিধানসভা ৬ বিধায়ককে বিজেপি বিধায়কের স্বীকৃতি বিষয়টি জানিয়েছে৷
বিধানসভা শীতকালীন অধিবেশনে বিজেপি বিধায়ক হিসেবে স্বীকৃতির দাবীতে ৬ বিধায়ক অধিবেশনে তুমুল হৈ হট্টগোল করেছিলেন৷ অধ্যক্ষের বিরুদ্ধে অসংবিধানিক কাজের অভিযোগ এনেছিলেন তাঁরা৷ অধ্যক্ষ তাঁদের জানিয়ে ছিলেন সময় মতো বিজেপি’র বিধায়কের স্বীকৃতির দাবী জানানো হয়নি৷ ফলে, সময়ের অভাবে শীতকালীন অধিবেশন শুরুর আগেই ৬ বিধায়ককে বিজেপি বিধায়ক হিসাবে স্বীকৃতি দেওয়া সম্ভব হয়নি৷ এই ইস্যুতে হট্টগোলের জেরে বিধানসভা অধিবেশন মুলতুবি করতে হয়েছিল অধ্যক্ষের৷
শুক্রবার বিধানসভা সচিব এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন গত ৮ নভেম্বর বিজেপি বিধায়ক হিসেবে স্বীকৃতির দাবীতে বিধায়ক সুদীপ রায় বর্মন, দীলিপ সরকার, দিবাচন্দ্র রাঙ্খল, আশিষ কুমার সাহা, প্রণজিৎ সিং রায় এবং বিশ্ববন্ধু সেন আবেদন জানিয়ে ছিলেন৷ বিধানসভার অধ্যক্ষ সংবিধানের দশম তপশীল মোতাবেক ৬ বিধায়কের তূণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগদানের বিষয়টি মঞ্জুরী দিয়েছেন৷ বিধানসভার অধ্যক্ষ ৬ বিধায়কের জমা দেওয়া সমস্ত নথি খতিয়ে দেখে সন্তুষ্ট হয়েছেন৷ তাই তিনি ৬ বিধায়কের আবেদনের মঞ্জুরী দিয়েছেন৷ ৬ বিধায়ককে শুক্রবার থেকেই বিজেপি বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে৷
এই বিষয়ে বিধায়ক আশীষ কুমার সাহা বলেন, সংবিধানের দশম তপশীলের প্যারা ৪(২) ক্ষমতাবলে দুই তৃতীয়াংশ বিধায়ক এক সাথে দল পরিবর্তন করতে পারেন৷ কিন্তু, ৬ বিধায়ক অর্থাৎ সকলে একত্রে অধ্যক্ষের কাছে স্বশরীরে হাজিরা দিয়ে সাক্ষর করে ঘোষণা দিয়েছিলাম বিজেপি বিধায়ক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য৷ কিন্তু, অধ্যক্ষ এই সিদ্ধান্ত নিতে ১ মাস সময় নিয়েছেন৷ অধ্যক্ষের এই ভূমিকায় বিধায়ক শ্রী সাহা বলেন, বিধানসভা অধ্যক্ষ শাসক দলের অঙ্গুলি হেলনে চলছেন৷ তাঁর যুক্তি, জীতেন সরকারের বিধায়ক পদে পদত্যাগ অধ্যক্ষ দুই ঘন্টার মধ্যেই গ্রহণ করে নেন৷ কিন্তু, ৬ বিধায়কের বিজেপি বিধায়ক হিসেবে স্বীকৃতি দিতে তিনি ১ মাস সময় নিয়েছেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top