News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবীতে কৃষি অধিকর্তার অফিসে ধর্ণা দপ্তরের ক্যাজুয়েল কর্মীদের
Image

নিয়মিতকরণের দাবীতে কৃষি অধিকর্তার অফিসে ধর্ণা দপ্তরের ক্যাজুয়েল কর্মীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে সরকারের উপর চাপ ততই বাড়াছে বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মীরা৷ কৃষি দপ্তরের অধীন ১৭৫ জন ক্যাজুয়েল কর্মীরা নিয়মিতকরণের দাবীতে শুক্রবার কৃষি দপ্তরের অধিকর্তার অফিসের সামনে ধর্ণা দিয়েছেন৷ তাদের বক্তব্য যতক্ষণ না তাদের দাবী পূরণ করা হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন৷ এদিন ধর্ণা দেওয়া হয়৷ প্রয়োজনে আমরণ অনশন করা হবে অনির্দিষ্টকালের জন্য৷
এর আগে অর্থমন্ত্রী ভানুলাল সাহার সাথে দেখা করেছিলেন দাবীগুলি নিয়ে৷ অর্থমন্ত্রী ভানুলাল সাহার নেতিবাচক বক্তব্যে আমরণ অনশনের হুশিয়ারী দিয়েছে রাজ্য সরকারকে৷ অভিযোগ উঠেছে ন্যুনতম মজুরীর বিনিময়ে রাজভবন, ডাক বাংলো সহ বিভিন্ন সরকারী অফিসে বাগান পরিচর্যার কাজ করলেও সরকার নিয়মিত করছে না তাদের৷ বিগত দিনে অর্থমন্ত্রী ভানুলাল সাহা, কৃষিমন্ত্রী অঘোর দেববর্মা, এমনকি মুখ্যমন্ত্রী মানকি সরকার পর্যন্ত কেউ সদর্থক ভূমিকার আশ্বাস দেয়নি৷গত শুক্রবার অর্থমন্ত্রী ভানুলাল সাহা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন ক্যাজুয়েল কর্মীদের নিয়মিতকরণের ভাবনা কার্যকরী হবে ভোটের পর৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দৈনিক ১৬৭ টাকা মজুরী নিয়ে সংসার চালানো কষ্টকর হলেও তথাকথিত শ্রমিক বামফ্রন্ট সরকার বেখবর৷ অনতিবিলম্বে সরকার নিয়মিতকরণ করতে গড়িমসি করলে অর্থমন্ত্রী ভানুলাল সাহার সরকারী বাসভবনের সামনে স্ব-পরিবার আমরণ অনশন করবে কড়া বার্তা দিয়েছেন ক্যাজুয়েল কর্মীরা৷ সরকারী বিভিন্ন দপ্তরে অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের জন্য বিধানসভা ভোট অন্তরায়৷ অভিযোগ, বিক্ষুব্ধদের মগজ ধোলাই করে প্রতিশ্রুতি দিয়ে ভোট লাভ করার কৌশল নিয়েছে সরকার৷ তাদের অভিযোগ, রাজ্য সরকার ভোটের বৈচরণী পার হওয়ার চেষ্টা করছে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top