News Flash

  • Home
  • Uncategorized
  • নিয়মিতকরণের দাবীতে কর্মবিরতি আন্দোলনে স্টেট একাডেমি অফ ট্রাইবেল কালচারের কর্মীরা
Image

নিয়মিতকরণের দাবীতে কর্মবিরতি আন্দোলনে স্টেট একাডেমি অফ ট্রাইবেল কালচারের কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবেল কালচার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরারা অনির্দিষ্টকালের জন্য

শুক্রবার নিয়মিতকরণের দাবীতে কর্মবিরতি আন্দোলনে স্টেট একাডেমি অফ ট্রাইবেল কালচারের কর্মীরা৷ ছবি ঃ নিজস্ব৷

কর্মবিরতীতে সামিল হয়েছেন৷ তাদের দাবী অবিলম্বে তাদের নিয়মিত করতে হবে৷ শুক্রবার আগরতলায় দশরথ দেব স্মৃতি ভবনের সামনে তারা ধর্ণা প্রদর্শন করেছেন৷
ত্রিপুরা স্টেট একাডেমি অফ ট্রাইবেল কালচার একটি অধা-স্বশাসিত সংস্থা যা ত্রিপুরা সরকারের ট্রাইবেল রিসার্চ এবং কালচারাল ইনস্টিটিউটের অধীন৷ এই একাডেমি যাত্রা শুরু করেছিল ২০০৯ সালে এবং তা পরিচালিত হচ্ছে উপজাতি কল্যাণ দপ্তর ও বঙ্গিয় কলাপরিষদের মাধ্যমে৷
২০১১ সালে এই একাডেমি ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পায় এবং ডিপ্লোমা কলেজ হিসেবে পরিবর্তিত হয়৷ পরবর্তী সময়ে ২০১৪ সালে ডিগ্রী কলেজে উন্নীত হয়৷ নয় বছর ধরে এই একাডেমি চলতে থাকলেও এখন একাডেমির শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা নিয়মিতকরণের দাবী তুলেছেন৷ যদি রাজ্য সরকার তাদের দাবী না মানে তাহলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি জারি রাখবে৷ এর আগে কর্মচারীরা উপজাতি কল্যাণ মন্ত্রী সহ দপ্তরের সচিব ও অধিকর্তাকে ডেপুটেশন দিয়েছেন৷ আশ্বাস দেওয়া হলেও বাস্তবে নিয়মিতকরণ করা হয়নি৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top