News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ছাত্র-যুবদের টনিক দিলেন মানিক দে
Image

দেশের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ছাত্র-যুবদের টনিক দিলেন মানিক দে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ দেশের বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে ছাত্র-যুবদের টনিক দিলেন সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা পরিবহন মন্ত্রী মানিক দে৷ তাঁর কটাক্ষ, যারা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে কেন্দ্রের ক্ষমতায় এসেছে, দেশের বিভিন্ন রাজ্যে তাদের সরকার আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে রয়েছে৷ বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট এবং মহারাষ্ট্রে দুর্নীতি চরমসীমা অতিক্রম করেছে৷ এদিকে, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যারা রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে পেছনের দরজা দিয়ে এরাজ্যে ক্ষমতায় আসতে চাইছে সেই দরজা বন্ধ করার দায়িত্ব বামপন্থি ছাত্র-যুবরা কাঁধে তুলে নিয়েছে৷ শুক্রবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষীকি ভবন প্রাঙ্গনে আয়োজিত ছাত্র-যুব সমাবেশে এই সুরেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বামপন্থি ছাত্র-যুব সংগঠনের নেতৃবৃন্দ ও সিপিএম রাজ্য কমিটির সদস্য মানিক দে৷

এদিন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী বলেন, এই রাজ্যে যারা রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাইছে, তাদের জন্য সেই দরজা বন্ধ করার দায়িত্ব বামপন্থি ছাত্র-যুবরা নিয়েছেন৷ তিনি বলেন, রাজ্যের বামফ্রন্ট সরকার আছে বলেই বেকারদের কর্মসংস্থান বন্ধ হচ্ছে না৷ তাঁর দাবি, বামফ্রন্ট সরকার গণতন্ত্রকে, ভোটাধিকার প্রয়োগ করাকে এবং মতপ্রকাশের অধিকারকে স্বাধীনতা দিয়ে রেখেছে৷ এদিন তিনি বিজেপির দেশভক্তি নিয়ে সুর চড়িয়ে বলেন, যারা এই দেশকে হিন্দু রাষ্ট্র বানাতে চাইছে তাদের বিরুদ্ধে বামপন্থি ছাত্র-যুবরা প্রতিরোধ গড়ে তুলবে৷ তাঁর কটাক্ষ, যারা মুসলমানদের পাকিস্তানে পাঠাতে চায় তারা দেশভক্ত নন৷

এদিন সমাবেশে সিপিএম রাজ্য কমিটির সদস্য তথা পরিবহন মন্ত্রী মানিক দে দুর্নীতি ইস্যুতে বিজেপিকে তুলোধুনো করেছেন৷ তিনি বলেন, যারা দুর্নীতির কথা বলে এরাজ্যে বামফ্রন্ট সরকারকে উচ্ছেদ করতে চাইছে বিভিন্ন রাজ্যে তারাই আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত হয়ে রয়েছে৷ তিনি বলেন, মধ্যপ্রদেশের ভ্যাপম কেলেঙ্কারীতে স্বয়ং মুখ্যমন্ত্রী জড়িয়ে পড়েছেন৷ বেশ কয়েকজন এই কেলেঙ্কারীর ফলে খুন হয়েছেন৷ ছত্তিশগড়ে রাজ্য সরকার রেশনের চাল, চিনি, গম বাজারে বিক্রি করে দিয়েছে৷ ক্যাগের রিপোর্ট অনুযায়ী তাতে দুর্নীতি হয়েছে ৪০-৫০ হাজার কোটি টাকা৷ শ্রী দে বলেন, রাজস্থানে আইপিএল কেলেঙ্কারীতে অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়েছেন৷ গুজরাটে ওএনজিসির তেল ও গ্যাসের কুপ থেকে আম্বানিরা তেল ও গ্যাস তুলে নিয়ে যাচ্ছেন৷ মহারাষ্ট্রে শিশুদের খাদ্য বাজারে বিক্রি করে দিয়ে দুইশ কোটি টাকার দুর্নীতি ঘটনা সামনে এসেছে৷ পার্শ্ববর্তী রাজ্য আসামেও একাধিক মন্ত্রিরা দুর্নীতিতে যুক্ত বলে দলীয় বিধায়করাই অভিযোগ করছেন৷ শ্রী দে’র বক্তব্য, তাদের মুখে দুর্নীতির বিরুদ্ধে জেহাদ শোভা পায়না৷ এদিন তিনি আরো বলেন, মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আওয়াজ তুলে বর্তমান কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এসেছে৷ অথচ রান্নার গ্যাসের দাম ক্রমশ সাধারণ মানুষের নাগালের বাইরে যাচ্ছে৷ পাশাপাশি তিনি বলেন, কর্মসংস্থান, কৃষক কল্যাণ ইত্যাদি ক্ষেত্রে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনটাই পূরণ হয়নি৷ উল্টো রাজ্যে ক্ষমতা দখলের আগেই বিজেপি রাজ্যকে নানাভাবে আর্থিক দিক দিয়ে চরম বঞ্চনা করে চলেছে৷ শ্রী দে দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যবাসী এর যোগ্য জবাব দেবেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top