News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু ও কাশ্মীরে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৪.৭
Image

জম্মু ও কাশ্মীরে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৪.৭

জম্মু, ৯ ডিসেম্বর (হি.স.): মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭| শনিবার বিকেল ৪.১৩ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, শনিবার বিকেল ৪.১৩ মিনিট নাগাদ ৪.৭ তীব্রতার মৃদু ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| তবে, ৪.৭ তীব্রতার মৃদু ঝাঁকুনি অনুভব হওয়া মাত্রই আতঙ্কে-প্রাণভয়ে বহু মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন|
উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর ৫.৪ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় জম্মু ও কাশ্মীরে| ৫.৪ তীব্রতার ভূকম্পনের উত্সস্থল ছিল ভিয়েতনামের থাংয়ের ১১১ কিলোমিটার উত্তর-পূর্বে এবং জম্মু ও কাশ্মীরে| ভূমিকম্পের উত্সস্থল ছিল জম্মু ও কাশ্মীর-জিংজিয়ান সীমান্তের কাছে, ল্যাটিটিউড ৩৫.৫ ডিগ্রি উত্তরে এবং লঙিটিউড ৭৭.৬ ডিগ্রি পূর্বে|
তার আগে গত ৱুধবার রাতে তীব্র কম্পনে আতঙ্ক ছড়ায় দিল্লি ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন (এনসিআর)-এ| বুধবার রাত ৮.৫২ মিনিট নাগাদ হঠাত্ই কেঁপে ওঠে দিল্লি এনসিআর| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৫| আতঙ্কে দিশেহারা হয়ে বাড়ি ও অফিস থেকে বেরিয়ে পড়েন মানুষজন| রাজধানীর রাস্তায় ভিড় জমে যায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল উত্তরাখণ্ডে দেহরাদুন থেকে ১২১ কিলোমিটার পূর্বে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top