News Flash

  • Home
  • Uncategorized
  • কাটোয়া–বর্ধমান রোডে বাস উলটে মৃত ১, আহত ৩৮
Image

কাটোয়া–বর্ধমান রোডে বাস উলটে মৃত ১, আহত ৩৮

কাটোয়া, ৯ ডিসেম্বর (হি.স.) : বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের নিগন গ্রামের কাছে। বাস উলটে মৃত্যু হল এক যাত্রীর। আহত হয়েছেন ৩৮ জন। মৃত যাত্রীর নাম বিশ্বেশ্বর মণ্ডল (২২)। তাঁর বাড়ি কাটোয়া থানার বহরমপুর গ্রামে। আহত যাত্রীদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ৪ জনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আহত যাত্রীদের বক্তব্য, নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে রাস্তা ভিজে ছিল। তার উপর দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। উলটো দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জমিতে উলটে যায় বাসটি। ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন। ঘটনাস্থানে যান কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিধায়কের সঙ্গে থাকা লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। অপর একটি বাসে করে আহতদের কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top