নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ উগ্রপন্থী হামলায় ভিটেমাটি ছাড়া উদ্বাস্তুরা পুণর্বাসন, আর্থিক অনুদান ও ভূমির দাবীতে আন্দোলনে সরব হয়েছে৷ শুক্রবার এই তিন দফা দাবী নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন পশ্চিম ও সিপাহীজলা উদ্ধাস্ত উন্নয়ন কমিটির প্রতিনিধি দল৷ মুখ্যমন্ত্রী উদ্বাস্তুদের দাবীর যৌক্তিকতা স্বীকার করে তিনদিন অপেক্ষা করা কথা জানিয়েছেন৷ প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী সক্রিয় চেষ্টা করবে বলে আশ্বস্থ করেছেন আন্দোলনকারীদের৷ উদ্বাস্তু উন্নয়ন কমিটির কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর তিনদিনের দেওয়া সময়সীমা পর্যন্ত অপেক্ষা করে সমস্যা সমাধান না হলে আন্দোলন তেজী করবে বলে কড়া বার্তা দিয়েছেন৷ তাদের অভিযোগ রাজ্য সরকার আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের পুণর্বাসন দেওয়ার পরও উদ্বাস্তুদের জীবনমান উন্নয়নে উদাসীন বামফ্রন্ট সরকার৷ মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসের নির্যাস পাবে কিনা উদ্বাস্তুরা সন্দীহান পশ্চিম ও সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷
উদ্বাস্তুদের দাবী পূরণে তিনদিন সময় দিলেন মুখ্যমন্ত্রী
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















