মুজফফরপুর, ৯ ডিসেম্বর(হি.স.) : অজ্ঞাত পরিচয়ে আততায়ীদের গুলিতে নিহত এক যুবতী। ঘটনাটি উত্তরপ্রদেশের শালমি জেলার সুনেটি গ্রাম
ঘটেছে বলে শনিবার জানিয়েছে পুলিশ। মৃতের নাম সামিনা।
শুক্রবার বিকেলবেলায় নিজের বাড়িতে একাই ছিল সামিনা। তখন চারটি মোটরবাইকে করে একদল দুষ্কৃতী সামিনার বাড়িতে চড়াও হয়। ফাঁকা বাড়িতে সামিনা গুলি করে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ওই দুষ্কৃতীর দল। পরে প্রতিবেশিরা পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশের তৎপরতায় সামিনাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
গোটা ঘটনা জেরে চাঞ্চল্যের সৃষ্ট হয়েছে। এই ঘটনার ফলে প্রশ্নের মুখে পড়েছে জেলার আইন-শৃঙ্খলার বিষয়টি। মৃতদেহটিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। মৃতের আত্মীয় এবং পরিবেশিদের জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান নথিভুক্তি করেছে পুলিশ। মৃতার সঙ্গে ওই দুষ্কৃতীদের কোন ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের জেলার সার্কেল অফিসার রাজেশ তিওয়ারি বলেন, দুষ্কৃতীদের ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞ দল গিয়েছে নমুনা সংগ্রহের জন্য। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

উত্তরপ্রদেশে অজ্ঞাত পরিচয়ের আততায়ীদের গুলিতে মৃত ১
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















