News Flash

  • Home
  • Uncategorized
  • অপহরণ মামলায় তিনজন রিমান্ডে ও ছয়জন জেল হাজতে
Image

অপহরণ মামলায় তিনজন রিমান্ডে ও ছয়জন জেল হাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ চার ব্যাঙ্ক কর্মী অপহরণ কাণ্ডে জড়িত ৯ জনকে শুক্রবার অমরপুর মহকুমা আদালতে তোলা হয়৷ ধৃতদের মধ্যে জিএন দেববর্মা, লক্ষ্মীচরণ দেববর্মা ও রাকেশ দেববর্মাকে ফের চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত৷ বাকি ছয় জনকে জেল হাজতে পাঠানো হয়েছে৷ তাদেরও চারদিনের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত৷ আগামী ১১ ডিসেম্বর তাদেরকে পনরায় আদালতে তোলা হবে৷
এদিন কড়া নিরাপত্তায় অপহরণ কাণ্ডে ধৃত ৯জনকে আদালতে তোলা হয়৷ গত ২ ডিসেম্বর রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অপহরণ কাণ্ডে জড়িত সন্দেহে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ৷ পাশাপাশি, মুক্তিপণ টাকাও উদ্ধার করেছে পুলিশ৷ এদিকে, ধৃতদের জিজ্ঞাসাবাদে বৃহস্পতিবার অপহরণ কাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও সামগ্রীগুলি উদ্ধার করেছে পুলিশ৷ এদিন আদালতে পুলিশ ধৃতদের ফের রিমান্ডের আবেদন জানায়৷ তবে, মূল অভিযুক্ত জিএন দেববর্মা, লক্ষ্মীচরণ দেববর্মা এবং রাকেশ দেববর্মাকে পুলিশ রিমান্ডে পাঠানোর জোর সাওয়াল করেন সরকারি কৌশলি৷ আদালত তাদের পুলিশ রিমান্ড মঞ্জুর করে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top