News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, উত্তর প্রদেশে বেলাইন প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন
Image

পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, উত্তর প্রদেশে বেলাইন প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন

আজমগড় (উত্তর প্রদেশ), ৮ ডিসেম্বর (হি.স.): ভারতীয় রেল-এর লাইনচ্যুত হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে| শুক্রবার পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| শুক্রবার ভোরে উত্তর দেশের আজমগড়ের কাছে বেলাইন হয়ে যায় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| রেল সূত্রের খবর, শুক্রবার ভোরে আজমগড় থেকে বারাণসী অভিমুখে রওনা দেয় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেন| সকাল ৫টা নাগাদ বারাণসী পৌঁছনোর কথা ছিল ট্রেনটির| তার আগেই ভোর ৪.৩০ মিনিট নাগাদ আজমগড়ের কাছে লাইনচ্যুত হয়ে যায় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন|
রেল দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিকরা| ঘন্টা দুয়েকের চেষ্টায় রেললাইনে তোলা হয় ট্রেনটিকে| স্টেশন মাস্টার বাবুরাম জানিয়েছেন, সকাল ৯টা নাগাদ বারাণসীর উদ্দেশ্যে রওনা দেয় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেন| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
উল্লেখ্য, ভারতীয় রেল-এর লাইনচ্যুত হওয়ার ঘটনা দিন দিন ক্রমশ বেড়েই চলেছে| শুক্রবারই ওডিশার কোরাপুট জেলায় ডুমুরিপুত এবং দমনজোড়ি রেল স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় পণ্যবোঝাই ট্রেনের ৬টি বগি| তার আগে গত ৪ ডিসেম্বর হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় মালপত্র বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে আগুন লেগে যায় দিল্লি-বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনে|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top