আজমগড় (উত্তর প্রদেশ), ৮ ডিসেম্বর (হি.স.): ভারতীয় রেল-এর লাইনচ্যুত হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে| শুক্রবার পুনরায় লাইনচ্যুত হল
ভারতীয় রেল| শুক্রবার ভোরে উত্তর দেশের আজমগড়ের কাছে বেলাইন হয়ে যায় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| রেল সূত্রের খবর, শুক্রবার ভোরে আজমগড় থেকে বারাণসী অভিমুখে রওনা দেয় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেন| সকাল ৫টা নাগাদ বারাণসী পৌঁছনোর কথা ছিল ট্রেনটির| তার আগেই ভোর ৪.৩০ মিনিট নাগাদ আজমগড়ের কাছে লাইনচ্যুত হয়ে যায় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন|
রেল দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিকরা| ঘন্টা দুয়েকের চেষ্টায় রেললাইনে তোলা হয় ট্রেনটিকে| স্টেশন মাস্টার বাবুরাম জানিয়েছেন, সকাল ৯টা নাগাদ বারাণসীর উদ্দেশ্যে রওনা দেয় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেন| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
উল্লেখ্য, ভারতীয় রেল-এর লাইনচ্যুত হওয়ার ঘটনা দিন দিন ক্রমশ বেড়েই চলেছে| শুক্রবারই ওডিশার কোরাপুট জেলায় ডুমুরিপুত এবং দমনজোড়ি রেল স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় পণ্যবোঝাই ট্রেনের ৬টি বগি| তার আগে গত ৪ ডিসেম্বর হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় মালপত্র বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে আগুন লেগে যায় দিল্লি-বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনে|
পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, উত্তর প্রদেশে বেলাইন প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

















