News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুতে লরির পিছনে ধাক্কা ভ্যানের, তিনটি শিশু সহ মৃত ৯
Image

তামিলনাড়ুতে লরির পিছনে ধাক্কা ভ্যানের, তিনটি শিশু সহ মৃত ৯

তিরুচিরাপল্লি (তামিলনাড়ু), ৭ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে থুভারানকুরিচির কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মারল যাত্রীবোঝাই একটি ভ্যান| মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের| মৃত ৯ জনের মধ্যে তিনটি শিশু এবং দু’জন মহিলা রয়েছেন| বুধবার গভীর রাতের এই দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন| আহতদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে|

বৃহস্পতিবার পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, বুধবার গভীর রাতে কন্যাকুমারী থেকে ভ্যানে চেপে তিরুচিরাপল্লি অভিমুখে যাচ্ছিলেন বেশ কয়েকজন যাত্রী| রাতের অন্ধকারে দ্রুত গতিতে ছুটছিল যাত্রীবোঝাই ভ্যানটি| কিন্তু, তিরুচিরাপল্লি থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে থুভারানকুরিচির কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে যাত্রীবোঝাই ভ্যানটি| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান তিনটি শিশু এবং দু’জন মহিলা সহ অন্তত ৯ জন| দুর্ঘটনায় ৯ জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন| আহতদের তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে| মৃতদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি| কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই ভ্যানটি, তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রাতের অন্ধকারে দৃশ্যমানতার অভাবেই হয়তো দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবোঝাই ভ্যানটি|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top