News Flash

  • Home
  • Uncategorized
  • তপশিলী জাতি মোর্চার সমাবেশে কমিশন মুক্ত ত্রিপুরা গড়ার ডাক বিজেপির
Image

তপশিলী জাতি মোর্চার সমাবেশে কমিশন মুক্ত ত্রিপুরা গড়ার ডাক বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ কমিশন মুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে বিজেপি৷ বুধবার তপশিলী জাতি মোর্চার সমাবেশ থেকে

বুধবার আগরতলায় তপশিলী জাতি মোর্চার সমাবেশে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ ছবি নিজস্ব৷

বিজেপি রাজ্য সভাপতি এবং তপশিলী মোর্চার সর্বভারতীয় সভাপতি রাজ্যকে কমিশন মুক্ত করার জন্য কমিউনিস্টদের মুছে ফেলার বার্তা দিয়েছেন৷
এদিন, বিজেপি’র রাজ্য সভাপতি বিপ্লব দেব বলেন, ২৫ বছর ধরে রাজ্যে টানা ক্ষমতায় রয়েছে বামফ্রন্ট৷ তপশিলী জাতি উন্নয়নে কেন্দ্রীয় সরকার ঢালাও হারে অর্থ বরাদ্দ করছে৷ কিন্তু, ১০ শতাংশ কমিশন না দিলে তপশিলী সম্প্রদায় ভুক্ত সুবিধাভোগীরা কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ নিতে পারেন না৷ বিপ্লব দেবের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের সুযোগ নিতে গেলেই কমিউনিস্টদের কমিশন দিতে হচ্ছে৷ তাই তিনি এদিন তপশিলী মোর্চার সমাবেশ থেকে রাজ্যকে কমিশন মুক্ত করার শপথ নেওয়ার ডাক দেন৷
এদিন তিনি রাজ্যের সন্তান বিক্রির ঘটনাটি তুলে ধরে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ বিপ্লব দেব বলেন, খুবই দুর্ভাগ্যের ঘটনা, মাত্র দুইশ টাকার বিনিময়ে এ রাজ্যে জনজাতি পরিবার সন্তান বিক্রি করতে বাধ্য হয়েছেন৷ বামফ্রন্ট সরকারের আমলে এধরণের ঘটনা নতুন ঘটেনি বলে তিনি উষ্মা প্রকাশ করেন৷
এদিকে, রাজ্য প্রভারী সুনিল দেওধর শাসক দল এবং বামফ্রন্ট সরকারকে কটাক্ষ করে বলেন, বিজেপির উত্থানে তারা এতটাই ভীত সন্ত্রস্ত যে, আবুল তাবুল বকতে শুরু করেছে৷ সন্ত্রাসের পরিস্থিতি তৈরী করে বিজেপি কর্মীদের আটকানো যাবে না বলে এদিন তিনি হুশিয়ারী দিয়েছেন৷ তাঁর সাফ কথা নির্বাচনের পর বিজেপি সিপিএমকে দেখে নেবে৷
এদিন, তপশিলী জাতি মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা বিজেপির সাংসদ বিনোদ সোনকারও এদিন কমিশন মুক্ত রাজ্য গড়ার ডাক দিয়েছেন৷ তিনি বলেন, এ রাজ্যকে কমিশন মুক্ত বানাতে গেলে কমিউনিস্ট মুক্ত করতে হবে৷ তবেই এ রাজ্যে প্রকৃত উন্নয়ন হবে৷ তপশিলী জাতি প্রসঙ্গে তিনি বলেন, গোটা দেশেই তপশিলী সম্প্রদায় ভুক্তরা নানা ভাবে উপেক্ষিত৷ আর্থিক সাম্যতার কথা বলা হয়েছিল৷ কিন্তু, স্বাধীনতার ৭০ বছর পরেও তপশিলী সম্প্রদায় ভুক্তরা এখনও আর্থিক দিক দিয়ে পিছিয়ে রয়েছেন৷ এখনও অনেকেরই স্থায়ী ঘর নেই৷ আপাত দৃষ্টিতে দেখলে স্পষ্ট হয়ে যায়, এদেশে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তপশিলী সম্প্রদায় ভুক্তরা৷ এ রাজ্যও এর ব্যতিক্রম ঘটেনি৷ বামফ্রন্টের জমানায় তপশিলী অংশের মানুষ আজও পিছিয়ে রয়েছে৷ কারণ, কমিউনিস্টরা চায়না এই অংশের মানুষ এগিয়ে আসুক৷ শিক্ষার দিক দিয়েও বামফ্রন্ট সকলকে পিছিয়ে রাখতে চাইছে৷ কারণ, শিক্ষার আলো যত বেশি ছড়িয়ে পরবে, মানুষ তত বেশি স্বনির্ভর হয়ে উঠবে৷ তিনি দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে এবং রাজ্যের উন্নয়নে সদর্থক ভূমিকা পালন করবে৷

Releated Posts

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top