News Flash

  • Home
  • Uncategorized
  • ড বি আর আম্বেদকরের তিরোধান দিবস পালিত
Image

ড বি আর আম্বেদকরের তিরোধান দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সারা দেশের সাথে রাজ্যেরও আজ শ্রদ্ধায় স্মরণে পালিত হয়েছে ভারতের সংবিধানের স্থপতি ভারতরত্ব ড বি আর আম্বেদকর-এর ৬২তম তিরোধান দিবস৷ এই উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানটি আয়োজিত হয় উজ্জ্বয়ন্ত প্যালেসের সামনে ড আম্বেদকরের মর্মর মূর্তি প্রাঙ্গণে৷ তপশিলী জাতি কল্যাণ দপ্তর আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বাবাসাহেব ড আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, উপাধ্যক্ষ পবিত্র কর, বিধায়কদ্বয় রামু দাস, ঝুমু সরকার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, আয়োজক দপ্তরের সচিব এল এইচ ডার্লং, অধিকর্তা এল টি ডার্লং, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে, অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ, বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থাৃ, বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের সুপার ও ছাত্র-ছাত্রীবৃন্দ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top