তিরুবনন্তপুরম, ৭ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ‘অক্ষি’-র তাণ্ডব থামলেও, মৃতের সংখ্যা এখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে| বৃহস্পতিবার সকালে কেরল উপকূল থেকে উদ্ধার হয়েছে আরও তিনটি দেহ| সবমিলিয়ে ‘অক্ষি’-র তাণ্ডবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬| জোরকদমে উদ্ধারকার্য চললেও, এখনও নিখোঁজ অন্তত ৯৬ জন মত্স্যজীবী| উদ্ধারকারী দলের প্রতিনিধিরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে কেরল উপকূল থেকে তিনটি দেহ উদ্ধার হওযার পর কেরলে ঘূর্ণিঝড় ‘অক্ষি’-র তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬| এখনও নিখোঁজ অন্তত ৯৬ জন মত্স্যজীবীয়|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আলাপ্পুঝার কাছ থেকে এক জনের দেহ উদ্ধার করেছে মেরিন এনফোর্সমন্টে উইং, অন্যদিকে আলাপ্পুঝা-কোচি উপকূল থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছে| জোরকদমে উদ্ধাকার্য চললেও, এখনও খোঁজ পাওযা যায়নি অন্তত ৯৬ জন মত্স্যজীবীর|
ঘূর্ণিঝড় ‘অক্ষি’-র তাণ্ডবে সম্প্রতি বিপর্যস্ত হয়েছে তামিলনাড়ু, কেরল এবং লাক্ষাদ্বীপ| দক্ষিণ ভারতে তাণ্ডব চালানোর পর বাণিজ্যনগরী মুম্বইতেও ‘অক্ষি’-র প্রভাব লক্ষ্য করা গিয়েছে| তবে, ঘূর্ণিঝড় ‘অক্ষি’-র রাঙানি থেকে রেহাই পেয়েছে গুজরাট| ‘অক্ষি’-র তাণ্ডবে সবচেয়ে খারাপ অবস্থা কেরলে| গত ৩০ নভেম্বর থেকে কোচি, কোঝিকোড়ে এবং ম্যাঙ্গালুরুতে আটকে রয়েছেন ১,০৯৮ জন যাত্রী|
কেরল উপকূল থেকে উদ্ধার আরও তিনটি দেহ, ‘অক্ষি’-র তাণ্ডবে মৃত বেড়ে ৩৬
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















