News Flash

  • Home
  • Uncategorized
  • লালচকে তেরঙ্গা উত্তোলন করতে গিয়ে গ্রেফতার ৬ শিবসেনাকর্মী
Image

লালচকে তেরঙ্গা উত্তোলন করতে গিয়ে গ্রেফতার ৬ শিবসেনাকর্মী

শ্রীনগর, ৬ ডিসেম্বর(হি.স.) : শ্রীনগরের লালচকে জাতীয় পতাকা উত্তোলন করতে গিয়ে জম্মু ও কাশ্মীর পুলিশের হাতে গ্রেফতার হলেন ছয় শিবসেনাকর্মী। সূত্রের খবর দুইটি গাড়িতে করে শ্রীনগরের লালচকে ঘন্টা ঘরের সামনে শিবসেনাকর্মীরা আসা মাত্রই তাদের আটক করে পুলিশ। লালচক থেকে তাদের গ্রেফতার করে স্থানীয় কোঠিবাগ থানায় নিয়ে যাওয়া হয়। যদিও কিছুক্ষণ পরে তাদের ছেড়েও দেওয়া হয়।
সূত্রের খবর জম্মুর শিবসেনার তরফে শ্রীনগরের লালচকে ঘন্টা ঘরে পতাকা উত্তোলন করতে এক বিশেষ দল পাঠানো হয়েছিল। ঘটনাস্থল নামা মাত্রই তাদের গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য চলতি বছরের নভেম্বর মাসে দেশবিরোধী মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ফারুক আব্দুল্লা। তিনি বলেছিলেন, ‘তারা বলে (কেন্দ্র ও বিজেপি) পাকিস্তানে পতাকা উত্তোলন করবে। আমি তাদের বলতে চাই শ্রীনগরে লালচকে তেরঙ্গা উত্তোলন করে দেখাক তারা। কিন্তু সেটা তারা করতে পারবে না। আবার বলছে পাকিস্তানে গিয়ে জাতীয় পতাকা তুলবে। সেই সূত্রের শিবসেনার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top