News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে থাকার পরামর্শ দিলেন বিপিন রাওয়াত
Image

রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে থাকার পরামর্শ দিলেন বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : রাজনীতির ছোঁয়া থেকে সেনাবাহিনীকে দূরে থাকার পরামর্শ দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘যেকোন মূল্যে রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে থাকতে হবে। ইদানীংকালে, সেনাবাহিনীতে রাজনীতিকরণের একটা প্রচেষ্টা চলছে। আমি মনে করি আমরা ধর্ম নিরপেক্ষ পরিবেশের মধ্যে কাজ করে চলেছি। আমাদের গণতন্ত্র বেশ শক্তিশালী সেখানে সেনাবাহিনীকে রাজনীতির থেকে অনেক দূরে থাকতে হবে। আগে মহিলা এবং রাজনীতি নিয়ে সেনাবাহিনীতে আলোচনা হত না। কিন্তু সেনাবাহিনীতে এই বিষয়গুলি নিয়ে আলোচনার একটা প্রবণতা দেখা দিয়েছে। যা আমাদের এড়িয়ে চলতে হবে।’
এলফিনস্টোন স্টেশনে সেনাবাহিনীর দ্বারা ফুট ব্রিজ নির্মানকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। সেই বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীর সনদে নাগরিকদের সাহায্য করার কথা বলা আছে। তা মেনেই সেনাবাহিনী বন্যা এবং ভূমিকম্পের সময়ে নাগরিকদের সাহায্যর্থে এগিয়ে আসে। অন্যদিকে চিফ অফ আর্মি স্টাফের কমিটির পক্ষ থেকে নৌসেনা প্রধান সুনীল লাম্বা শহিদ এবং শারীরিকভাবে পঙ্গু জওয়ানদের সন্তানদের পড়াশুনা জন্য মাসিক ১০০০০ টাকার সাহায্যের প্রস্তাব প্রতিরক্ষামন্ত্রী কাছে করা হয়েছে।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top