নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ সুপ্রিমকোর্টের রায়ে চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে
বিধানসভার বিশেষ অধিবেশনের অনুরোধ জানিয়েছেন বিধায়ক সুদীপ রায়বর্মণ৷ মুখ্যমন্ত্রীকে লেখা এক চিঠিতে বিধায়ক সুদীপ রায়বর্মণ বলেছেন, চাকুরীচ্যুত ১০৩২৩ জন শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে ট্রেজারি এবং বিরোধী বেঞ্চের সদস্যদের মত বিনিময় খুবই জরুরী হয়ে পড়েছে৷ তাই, তাঁদের জন্য ব্যবস্থা গ্রহণে শীঘ্রই বিধানসভার বিশেষ অধিবেশনের আগ্রহ প্রকাশ করেন তিনি৷ সম্প্রতি, বিধায়ক রতন লাল নাথ ও বিধাসভার বিশেষ অধিবেশনের জন্য রাজ্যপালের কাছে অনুরোধ জানিয়েছিলেন৷ এদিকে, সর্বশিক্ষা মিশন প্রকল্পে নিযুক্ত শিক্ষক কর্মচারীদের নিয়মিত করণের জন্য মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে আবেদন জানিয়েছেন বিধায়ক শ্রী রায়বর্মণ৷

বিধানসভার বিশেষ অধিবেশনের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি সুদীপ রায় বর্মনের
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















