News Flash

  • Home
  • Uncategorized
  • ছাওমনুতে যুবককে গুলি করে হত্যা তদন্তে সন্দেহভাজন একজন আটক
Image

ছাওমনুতে যুবককে গুলি করে হত্যা তদন্তে সন্দেহভাজন একজন আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ ধলাই জেলার ছাওমনু থানার অধীন হরিয়ামণি রোয়াজা পাড়ায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে৷ ঐ যুবকের নাম শঙ্খজয় ত্রিপুরা৷ মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহতের পেটে দুটি গুলি করা হয়েছে৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ জানা গিয়েছে, ঐ যুবক যাত্রাপালার সাথে যুক্ত৷ পুলিশ জানতে পেড়েছে দেশী বন্দুক থেকে গুলি চালানো হয়েছে৷ তবে, কে বা কারা গুলি চালিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ৷ অনুমানের ভিত্তিতে লকদা ত্রিপুরা নামে এক যুবককে আটক করে জেরা করছে পুলিশ৷ পুলিশের আশঙ্কা যেহেতু এলাকাটি সীমান্ত লাগোয়া তাই অনুমান করা হচ্ছে পাচারকারীরাই এই গুলি চালানোর সাথে যুক্ত৷ জানা গিয়েছে, নিহত যুবক সিপিএমের কট্টর সমর্থক ছিল৷

Releated Posts

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top