News Flash

  • Home
  • Uncategorized
  • ভয়াবহ বোমা বিস্ফোরণ সিরিয়ায়, মৃত ১১
Image

ভয়াবহ বোমা বিস্ফোরণ সিরিয়ায়, মৃত ১১

বেইরুট, ৫ ডিসেম্বর (হি.স.) : ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া৷ এখনও অবধি মৃত্যু হয়েছে ১১ জনের৷ আহতের সংখ্যা প্রায় ১৬৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে৷ মৃতের সংখ্যা অারও বাড়তে পারে বলে অাশঙ্কা করা হচ্ছে৷
স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহতরা৷ একটি বাসের ভেতরেই এই বিস্ফোরক ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে৷ আইএস এই হামলার দায়ে স্বীকার করে নিয়েছে৷ প্রসঙ্গত, মৃত ১১জনই সিরিয়া সেনা আধিকারিক৷ আহতদের মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী রয়েছে বলে জানা গিয়েছে৷
পুলিশ সূত্রে খবর, আক্রম জেলায় আল বাথ বিশ্ববিদ্যালয়ের কাছেই এই বিস্ফোরণটি হয়৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ৷ চলছে তল্লাশি৷ সিসিটিভি ফুটেজ দেখে জঙ্গিদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার ধারে একটি পাবলিক বাসে বিস্ফোরকগুলি রাখা হয়৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top