বেইরুট, ৫ ডিসেম্বর (হি.স.) : ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া৷ এখনও অবধি মৃত্যু হয়েছে ১১ জনের৷ আহতের সংখ্যা প্রায় ১৬৷
এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে৷ মৃতের সংখ্যা অারও বাড়তে পারে বলে অাশঙ্কা করা হচ্ছে৷
স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহতরা৷ একটি বাসের ভেতরেই এই বিস্ফোরক ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে৷ আইএস এই হামলার দায়ে স্বীকার করে নিয়েছে৷ প্রসঙ্গত, মৃত ১১জনই সিরিয়া সেনা আধিকারিক৷ আহতদের মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী রয়েছে বলে জানা গিয়েছে৷
পুলিশ সূত্রে খবর, আক্রম জেলায় আল বাথ বিশ্ববিদ্যালয়ের কাছেই এই বিস্ফোরণটি হয়৷ স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ গোটা এলাকাটি ঘিরে ফেলেছে পুলিশ৷ চলছে তল্লাশি৷ সিসিটিভি ফুটেজ দেখে জঙ্গিদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার ধারে একটি পাবলিক বাসে বিস্ফোরকগুলি রাখা হয়৷
ভয়াবহ বোমা বিস্ফোরণ সিরিয়ায়, মৃত ১১
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















