মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.) : সলমন খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি এবার চিনে পাড়ি দিতে চলেছে । কিন্তু একেবারেই অন্য নামে৷ ‘লিটল
ললিতা মাঙ্কি গড আঙ্কেল’ নামে ছবিটি চিনে মুক্তি পেতে পারে বলে কানাঘুঁষো শোনা যাচ্ছে৷
২০১৫তে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল ভাইজান৷ ছবিটির পরিচালক ছিলেন কবীর খান৷ নিজের পরিবার থেকে হারিয়ে গিয়েছিল ছোট্ট মুন্নি৷ এরপর সলমন খান মুন্নিকে পাকিস্তানে তার বাড়িতে পৌঁছে দেয়৷ সেই ঘটনাটি যেভাবে চিত্রায়িত হয়েছে সেটিতেই ভারতবাসীর মন কেড়ে নিয়েছেন কবীর খান৷ সেই ছবিই এবার মুক্তি পেতে চলেছে চিনে৷ কিন্তু আচমকা কেন নামের এই পরিবর্তন? এই প্রসঙ্গে চিনের চলচ্চিত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছবিটিতে মুন্নির ভূমিকাটা অসামান্য ছিল৷ অসাধারণ অভিনয় দক্ষতার মধ্য দিয়ে সে ফুটিয়ে তুলেছে তার চরিত্রটি ছবিতে৷ তাই তারা কিন্তু বজরঙ্গি ভাইজান নামটির মধ্য দিয়ে কোনওভাবেই মুন্নির চরিত্রটি বোঝানো যাচ্ছেনা৷ সেই কারণেই এই নামের পরিবর্তন৷ লিটল ললিতা নামটির মধ্য দিয়ে মুন্নিকেই বোঝানো হয়েছে৷ যদিও এই যুক্তিটি একেবারেই ভিত্তিহীন৷ ছবিটিতে ওই ছোট্ট মেয়েটি মুন্নি নামে অভিনয় করেছে সেখানে কেন ললিতা দেওয়া হল ছবির নামে? সেটি নিয়ে প্রশ্ন উঠছে৷ সলমন খান ছাড়াও করিনা কাপুর এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি এই ছবিতে অসাধারণ অভিনয় করেছেন৷

চিনে মুক্তি পেতে চলেছে ‘বজরঙ্গি ভাইজান’
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















