News Flash

  • Home
  • Uncategorized
  • চিনে মুক্তি পেতে চলেছে ‘বজরঙ্গি ভাইজান’
Image

চিনে মুক্তি পেতে চলেছে ‘বজরঙ্গি ভাইজান’

মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.) : সলমন খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’ ছবিটি এবার চিনে পাড়ি দিতে চলেছে । কিন্তু একেবারেই অন্য নামে৷ ‘লিটল ললিতা মাঙ্কি গড আঙ্কেল’ নামে ছবিটি চিনে মুক্তি পেতে পারে বলে কানাঘুঁষো শোনা যাচ্ছে৷
২০১৫তে বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল ভাইজান৷ ছবিটির পরিচালক ছিলেন কবীর খান৷ নিজের পরিবার থেকে হারিয়ে গিয়েছিল ছোট্ট মুন্নি৷ এরপর সলমন খান মুন্নিকে পাকিস্তানে তার বাড়িতে পৌঁছে দেয়৷ সেই ঘটনাটি যেভাবে চিত্রায়িত হয়েছে সেটিতেই ভারতবাসীর মন কেড়ে নিয়েছেন কবীর খান৷ সেই ছবিই এবার মুক্তি পেতে চলেছে চিনে৷ কিন্তু আচমকা কেন নামের এই পরিবর্তন? এই প্রসঙ্গে চিনের চলচ্চিত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছবিটিতে মুন্নির ভূমিকাটা অসামান্য ছিল৷ অসাধারণ অভিনয় দক্ষতার মধ্য দিয়ে সে ফুটিয়ে তুলেছে তার চরিত্রটি ছবিতে৷ তাই তারা কিন্তু বজরঙ্গি ভাইজান নামটির মধ্য দিয়ে কোনওভাবেই মুন্নির চরিত্রটি বোঝানো যাচ্ছেনা৷ সেই কারণেই এই নামের পরিবর্তন৷ লিটল ললিতা নামটির মধ্য দিয়ে মুন্নিকেই বোঝানো হয়েছে৷ যদিও এই যুক্তিটি একেবারেই ভিত্তিহীন৷ ছবিটিতে ওই ছোট্ট মেয়েটি মুন্নি নামে অভিনয় করেছে সেখানে কেন ললিতা দেওয়া হল ছবির নামে? সেটি নিয়ে প্রশ্ন উঠছে৷ সলমন খান ছাড়াও করিনা কাপুর এবং নওয়াজউদ্দিন সিদ্দিকি এই ছবিতে অসাধারণ অভিনয় করেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top