News Flash

  • Home
  • Uncategorized
  • কিল্লায় কুখ্যাত আসামী পুলিশের জালে আটক
Image

কিল্লায় কুখ্যাত আসামী পুলিশের জালে আটক

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩ ডিসেম্বর৷৷ খুন, লুটপাট সহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত কুখ্যাত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে গোমতী জেলার কিল্লা থানার অধীন মৈথলং এলাকায়৷ আসামীর নাম লক্ষ্মীচরণ জমাতিয়া৷ কিল্লা থানার একটি পুলিশ টিম সাদা পোশাকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, ১৪ সেপ্ঢেম্বর ২০১৬ তে উদয়পদ জমাতিয়া নামে এক ব্যক্তিকে ছয়টি গুলি করে হত্যা করে৷ থানায় মামলা দায়ের করা হলেও অভিযুক্ত লক্ষ্মীচরণ জমাতিয়া ওরফে কেতু পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে৷ শুধু তাই নয় দাতারামে রেগা প্রকল্পের সাথে যুক্ত রেগা মাস্টারকে আটক করে কয়েক লক্ষ টাকা ছিনতাই কান্ডের সাথেও জড়িত ছিল লক্ষ্মীচরণ জমাতিয়া৷ তারপও সে পালিয়ে গা ঢাকা দিয়ে থাকে৷ একের পর এক অপরাধ করে চলেছে লক্ষ্মীচরণ জমাতিয়া৷ তাকে গ্রেপ্তারে ব্যর্থ হয়৷ শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে কিল্লা থানার পুলিশ দুটি বাইক ও একটি নেনো গাড়ি নিয়ে সাদা পোশাকে রবিবার অভিযান চালায়৷ মৈথুলং এলাকায় পৌঁছতেই লক্ষ্মীচরণ পালিয়ে যাওয়ার চেষ্টা করে৷ তার পিছু ধাওয়া করে শেষ পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ তার গ্রেপ্তারে সংশ্লিষ্ট এলাকায় স্বস্তি ফিরেছে৷

Releated Posts

বিজেপির জেন জি-সংযোগ কর্মসূচিকে ‘যুবকদের তুষ্ট করার চেষ্টা’ বলে কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি, ২৩ আগস্ট (আইএএনএস): জেন জি-র সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বিজেপি একটি বিশেষ কমিটি গঠন করার পরই শাসক…

ByByNews Desk Aug 23, 2026

বিজেপির নতুন টিমকে নিয়ে প্রথম বৈঠকে নিতিন নাবিন, সংগঠন শক্তিশালী করার রূপরেখায় জোর

নয়াদিল্লি, ২২ আগস্ট (আইএএনএস): ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নাবিন শনিবার রাজধানীর বিজেপি সদর দফতরে দলের…

ByByNews Desk Aug 22, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top