News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রপতির টুইটে নাগালিম, প্রতিক্রিয়া অগপ সভাপতির
Image

রাষ্ট্রপতির টুইটে নাগালিম, প্রতিক্রিয়া অগপ সভাপতির

গুয়াহাটি, ১ ডিসেম্বর, (হি.স.) : বৃহত্তর নাগালিমকে কেন্দ্র করে রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দের ট্যুইট সম্পর্কে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেছেন অগপ সভাপতি অতুল বরা। এক টেলিফোনিক কথোপকথনে অগপ সভাপতি বলেন, অসম ভূখণ্ডে আঁচড় ফেলতে দেওয়া হবে না। অসমের ভূমি নিয়ে বৃহত্তর নাগালিম গঠনের যদি কোনও সিন্ধান্ত নেওয়া হয়, তা হলে তা তাঁদের দল কখনও মানবে না। তবে বলেছেন, নাগা ফ্রেমওয়ার্ক চুক্তি এখনও জনসমক্ষে আনা হয়নি। এমতাবস্থায় এর চেয়ে বেশি মন্তব্য তিনি করবেন না। শীঘ্র এই ফ্রেমওয়ার্ক চুক্তি জনসমক্ষে প্রকাশ করতে কেন্দ্ৰীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন অসম সরকারের অন্যতম শরিক দল অগপ-এর সভাপতি তথা মন্ত্রী অতুল বরা। তিনি বলেন, অসমের কিঞ্জিৎ ভূমি যদি নাগালিমে অন্তৰ্ভুক্ত হয় তা হলে সর্বাগ্রে তাঁর দল অগপ তীব্ৰ বিরোধিতা করবে। উল্লেখ্য, আজ শনিবার তাঁর টুইট হ্যান্ডেলে রাষ্ট্রপতি বলেছেন, ‘ইতিহাস সৃষ্টি ক্ষণে নাগাল্যান্ড। খুব শীঘ্রই এই রাজ্য রচনা করবে এক নয়া ইতিহাস। সকলের সহযোগিতায় দীৰ্ঘস্থায়ী শান্তির সময় এসেছে। এখন পৰ্যন্ত রাজ্যের শান্তি কামনায় যে সকল নাগা সংগঠন এগিয়ে এসেছে তাদের সককলকে আমি অভিনন্দন জানাচ্ছি। আমি নিশ্চিত, সকলের কল্যাণজনক চূড়ান্ত চুক্তি খুব শীঘ্ৰই সম্পন্ন হবে।’ এতে বৃহত্তর নাগালিমের ইঙ্গিত রাষ্ট্রপতি দিয়েছেন বলে মনে করা হচ্ছে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top