News Flash

  • Home
  • Uncategorized
  • অখিলেশের বার্তা , মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি
Image

অখিলেশের বার্তা , মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছি

কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকার বার্তা দিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ কলকাতা সফরে এসে বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াইয়ের ডাক দিলেন অখিলেশ৷ এদিন বিকেলে মহাজাতি সদনে দলীয় সম্মেলনের পর সন্ধ্যায় কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে সঙ্গে মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অখিলেশ যাদব৷ সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা সমাজবাদী নেতা কিরণময় নন্দ ও আজম খান৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠকে বিজেপির বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ করেন অখিলেশ৷ রাজ্যের বিজেপির উত্থান ঠেকাতে মমতার প্রশংসা করে অখিলেশ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলায় অনেক উন্নতি হচ্ছে৷ বিজেপিকে রুখতে বাংলায় উন্নয়নের ধারা আগামীতেও চালিয়ে যেতে হবে৷’’ বিজেপি দেশের জন্য ক্ষতির বলেও মন্তব্য করেন তিনি৷ বলেন, ‘‘বিজেপি থেকে সাবধান৷’’ আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে মঞ্চ গড়ে দেশজুড়ে আন্দোলনে নামারও ডাক দেন তিনি৷ মমতার নেতৃত্বে এই লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়ে অখিলেশে বলেন, ‘‘সারা দেশে যেখানে ইভিএমের মাধ্যমে নির্বাচন হয়েছে, সেখানেই জয়ী হয়েছে বিজেপি৷ ব্যালটের মাধ্যমে ভোট হলে পরাজয় ঘটেছে বিজেপির৷ কিন্তু, এর কারণ কী বলতে পারেন৷ বোঝায় যাচ্ছে, দেশে গণতান্ত্রিক পরিবেশ কোথায় গিয়ে দাঁড়িয়েছে৷’’ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক ইতিমধ্যেই সুবিদিত৷ নোটবন্দি থেকে জিএসটি, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছেন অখিলেশ যাদব৷ নোটবন্দির বিরোধিতায় উত্তরপ্রদেশের লখনউতে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন, তখনও পাশে ছিলেন অখিলেশ যাদব৷কলকাতা সফরে এসেও কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরোধিতা করেন তিনি৷ মোদীকেও কড়া ভাষায় সমালোচনা করেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব৷ সমাজবাদী পার্টির রাজ্য সম্মেলন উপলক্ষে কলকাতায় আসেন অখিলেশ৷ দীর্ঘ সময় ধরে উভয়ের মধ্যে আলোচনা হয়৷ আগামী নির্বাচনে বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াই চালিয়ে যাওয়ার বিষয়ে একপ্রস্ত আলোচনাও হয় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর৷ শনিবার সন্ধ্যায় অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাৎকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা৷ তাহলে কি বিজেপিকে রুখতে আগামী লোকসভা নির্বাচনে সমাজবাদী পার্টির সঙ্গে হাত মেলাবে তৃণমূল? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল৷ ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top