News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারে পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ২
Image

বিহারে পথ দুর্ঘটনায় নিহত ৪, আহত ২

পূর্ণিয়া, ২ ডিসেম্বর (হি.স.): বিহারে সড়ক দুর্ঘটনার বলি ৪। শনিবার সার্সি থানার অন্তগর্ত পরশমণি গ্রামের স্টেট হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। রাজ্যের ভাগলপুর জেলার থেকে নেপালের বিরাটনগরে যাচ্ছিল গাড়িটি। সেই সময় উল্টোদিক থেকে অতিদ্রুত গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে ঘটনাস্থল এসে পৌছয় পুলিশ। আহতদের স্থানীয় পূর্ণিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। বাকি দুই জনের চিকিৎসা চলছে বলে হাসপাতালের তরফ থেকে জানা গিয়েছে। আহতদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে জেলার ডেপুটি সুপার জানিয়েছেন, মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘাতক ট্রাক চালককে ধরার জন্য তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। এদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি দুর্ঘটনার পরে ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক নিয়ে ফেরার হয়ে যায় ট্রাকটির চালক। পুলিশের তরফে মৃতদের পরিচয় জানা গিয়েছে। মৃতেরা হচ্ছেন সুধীর মণ্ডল, তার স্ত্রী রেখা মণ্ডল, তাদের তিন বছরের নাতনি টিঙ্কু কুমারী এবং গাড়িটির চালক অভয় কুমার। মৃতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top