News Flash

  • Home
  • Uncategorized
  • ছত্তিশগড়ের জঙ্গল থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বিস্ফোরক
Image

ছত্তিশগড়ের জঙ্গল থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বিস্ফোরক

রায়পুর, ২ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড় কানখের জেলার জঙ্গল থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। শনিবার জেলার মানহাকাল এবং হিথলি গ্রাম থেকে ওই বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশ। প্রশাসনের তরফে এক বিবৃতিতে দাবি করা হয়েছে জেলা পুলিশ এবং বিএসএফের যৌথবাহিনী তল্লাশি অভিযান চালিয়ে এই বিস্ফোরক উদ্ধার করেছে। রাজধানী রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দূরে দুর্গকোনডালের জঙ্গলে রাজ্য পুলিশের সঙ্গে এই অভিযনা চালায় বিএসএফের ১৭৫ নম্বর ব্যাটিলিয়নের জওয়ানরা। অভিযান চালিয়ে দু’টি মর্টার বোমা, তিনটি গ্রেনেড, একটি দেশি পিস্তল, ৩০ টি বৈদ্যুতিক ডিটনেটর, একে-৪৭, এসএলআর এবং ৩১৫ বোর রাইফেলের বন্দুক এবং মাওবাদী সংক্রান্ত একাধিক নথিপত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। আগে থেকে খবরের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালায় বিএসএফ এবং জেলা পুলিশের যৌথবাহিনী। যদিও কোন মাওবাদী গ্রেফতার করা হয়নি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top