News Flash

  • Home
  • Uncategorized
  • কাপু সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় অানা বিল পাশ করল অন্ধ্রপ্রদেশ সরকার
Image

কাপু সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় অানা বিল পাশ করল অন্ধ্রপ্রদেশ সরকার

বিশাখাপত্তনাম, ২ ডিসেম্বর (হি.স.) : দীর্ঘ লড়াই আন্দোলনের পর অবশেষে মিলল জয়৷ শনিবার সর্বসম্মতিতে বিধানসভায় কাপু সম্প্রদায়কে সংরক্ষণের আওতায় এনে বিল পাশ করল অন্ধ্রপ্রদেশ সরকার৷ এদিন সকালে শীতকালীন অধিবেশনের শুরুতেই মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর আনা প্রস্তাব সর্বসম্মতিতে এই বিল পাশ করানো হয়৷ এই বিল পাশ হলে রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে ওবিসিতে সংরক্ষণ পাবেন কাপু সম্প্রদায়ভুক্তরা৷ দীর্ঘদিন ধরেই অন্ধ্রপ্রদেশের ‘কাপু’ নামে এক গোষ্ঠী ‘অনগ্রসর শ্রেণি ‘র মর্যাদা চেয়ে ও সেই দাবি আদায়ের জন্য লাগাতার আন্দোলন কর্মসূচি নেয়৷ এই দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের জেরে স্তব্ধ হয়ে পড়ে গোটা অন্ধ্রপ্রদেশ৷ লক্ষাধিক কাপু সম্প্রদায়ের তাণ্ডব যাত্রীবোঝাই ট্রেনে আগুন জ্বালিয়েও দেখানো হয় বিক্ষোভ৷ কাপুরা ‘অন্যান্য অনগ্রসর শ্রেণি’র (ওবিসি)মর্যাদা চেয়ে বেশ কিছু দিন ধরেই শিক্ষায় ও সরকারি চাকরিতে সংরক্ষণের দাবি জানাতে থাকেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top