News Flash

  • Home
  • Uncategorized
  • আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অপরাধ, ধৃত ২০ জন তামিল মত্স্যজীবী
Image

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অপরাধ, ধৃত ২০ জন তামিল মত্স্যজীবী

রামেশ্বরম (তামিলনাড়ু), ২ ডিসেম্বর (হি.স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা টেরিটোরিয়ালে মাছ ধরার অপরাধে তামিলনাড়ুর বাসিন্দা ২০ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করল শ্রীলঙ্কা নৌসেনা| ধৃত মত্স্যজীবীরা তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার বাসিন্দা| গ্রেফতারের পাশাপাশি ধৃত মত্স্যজীবীদের ব্যবহৃত মাছ ধরার দু’টি নৌকাও আটক করা হয়েছে| অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিসারিশ ডিপার্টমেন্ট গঙ্গাধরণ জানিয়েছেন, শ্রীলঙ্কা উপকূল বরাবর নেদুনথেভুর কাছে মাছ ধরার অপরাধে শনিবার গ্রেফতার করা হয়েছে ২০ জন তামিল মত্স্যজীবীকে| পাশাপাশি আটক করা হয়েছে মত্স্যজীবীদের মাছ ধরার দু’টি নৌকাও| গ্রেফতার করার পর তামিল মত্স্যজীবীদের শ্রীলঙ্কার পারুথিথুরাই নিয়ে যাওয়া হয়েছে| উল্লেখ্য, গত নভেম্বর মাসে বহুবার ভারতীয় মত্স্যজীবীদের গ্রেফতার করেছিল শ্রীলঙ্কা নৌসেনা| নভেম্বর মাসের ১৭ তারিখ তামিলনাড়ুর নাগাপট্টিনাম জেলার থীড্ডের কুপ্পাম গ্রামের বাসিন্দা ১০ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করেছিল শ্রীলঙ্কা নৌসেনা| তার আগে গত ১৯ নভেম্বর রামেশ্বরম এবং মান্দাপাম-এর বাসিন্দা ৮ জন ভারতীয় মত্স্যজীবীকে গ্রেফতার করেছিল শ্রীলঙ্কা নৌসেনা|

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top