News Flash

  • Home
  • Uncategorized
  • পরপর দু’বার শক্তিশালী ভূকম্পন ইরানে, কম্পাঙ্ক যথাক্রমে ৬.০ ও ৫.০
Image

পরপর দু’বার শক্তিশালী ভূকম্পন ইরানে, কম্পাঙ্ক যথাক্রমে ৬.০ ও ৫.০

তেহরান, ১ ডিসেম্বর (হি.স.): গত ১২ নভেম্বর ৭.৩ তীব্রতার বিধ্বংসী ভূকম্পন অনুভূত হয়েছিল ইরাক-ইরান সীমান্তবর্তী অঞ্চলে| ইরাক-ইরান সীমান্ত বরাবর ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক এখনও কাটেনি, এরই মধ্যে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইরান| একবার নয়, পরপর দু’বার জোরালো ভূকম্পন অনুভূত হয় ইরানের দক্ষিণ-পূর্বে জনবহুল হোজেদক শহরে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল যথাক্রমে ৬.০ ও ৫.০| ভূমিম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী শুক্রবার ভোররাত ২.৩২ মিনিট নাগাদ প্রথমে ৬.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়, প্রথম ভূকম্পনের মিনিট ১৫ পরে ৫.০ তীব্রতার ভূকম্পন অনুভূত হয়েছে| স্থানীয় প্রশাসন সূত্রের খবর, শুক্রবার ভোররাতে পরপর দু’বার জোরালো ভূকম্পন অনুভূত হয়েছে ইরানের রাজধানী তেহরান থেকে ১,১০০ কিলোমিটার (৬৮৩ মাইল) দক্ষিণ-পূর্বে জনবহুল হোজেদক শহরে| জোরালো ভূমিকম্পে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
উল্লেখ্য, গত ১২ নভেম্বর ৭.৩ তীব্রতার বিধ্বংসী ভূকম্পন অনুভূত হয়েছিল ইরাকের সীমান্ত লাগোয়া ইরানের কারমানশাহ প্রদেশে| তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইরাক-ইরান সীমান্তের বিস্তীর্ণ অঞ্চল| কম্পনের টের পাওয়া যায় তুরস্কেও| ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হয় অন্তত ৫৩০ জনের| আহতের সংখ্যা ছিল ৯ হাজারেরও বেশি|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top