News Flash

  • Home
  • Uncategorized
  • চাকরীচ্যুত শিক্ষকদের মহাকরণ অভিযান, আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস রাজ্য সরকারের
Image

চাকরীচ্যুত শিক্ষকদের মহাকরণ অভিযান, আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস রাজ্য সরকারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ ১৮’র ভোটের মুখে ১০,৩২৩ জন শিক্ষকের কর্মচ্যুতি ইস্যুতি গলায় কাটা হয়ে বিধছে সরকারের৷

চাকুরীচ্যুত শিক্ষকরা বৃহস্পতিবার মহাকরণ অভিযান করতে গেলে পুলিশ বাধা দেয়৷ ছবি নিজস্ব৷

মুখ্যমন্ত্রী মানিক সরকারের পাশে থাকার আশ্বাস ভেস্তে যেতেই রাস্তায় নামলো চাকরীচ্যুতরা৷ তারা এদিন মহকারণ অভিযান করেছে৷ কর্মচ্যুত শিক্ষকদের দু ভাগে ভাগ করা, সুপ্রিম কোর্টে চাকরী এক বছর বাড়ানোর আশ্বাস কার্যকরী ফল দিতে পারেনি বিদ্রোহ আটকাতে৷ আন্দোলনকারীদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের প্রধান সচিবের সাথে সাক্ষাৎ করেছেন৷ সাক্ষৎকালে তারা রাজ্য সরকারের কাছে দাবী জানান ভেলিডেশন অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য৷ এনিয়ে তারা মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের প্রধান সচিবের সাথে আলোচনা করেন৷ রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে চাকুরীচ্যুত শিক্ষকদের তরফে যে দাবী উঠেছে ভেলিডেশন অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য, তা নিয়ে এই মুহুর্তে কিছু বলা সম্ভব নয়৷ কারণ যেহেতু শিক্ষকদের চাকুরীচ্যুতি সংক্রান্ত মামলাটি বিচারাধীন বিষয় হয়ে রয়েছে৷ তবে রাজ্য সরকারের এডভোকেট জেনারেল এবং সুপ্রিম কোর্টের স্ট্যান্ডিং কাউন্সিলের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে৷
বৃহস্পতিবার বিকল্প কর্মসংস্থানে সরকারের মৌনব্রত ভাঙতে মহাকরন অভিযান সংগঠিত করেছেন কর্মচ্যুত শিক্ষকরা৷ বাতিল শিক্ষকতার চাকরীর জন্য সরকারকে দায়ী করে বিক্ষোভে উত্তাল শহর৷ সার্কিট হাউস পৌঁছতেই সু-বিশাল পুলিশ আটক দিয়েছে আন্দোলনকারীদের৷ কাদান গ্যাস, বিশাল টি এস আর ও পুলিশ মোতায়েন রাখা হয়৷ আন্দোলনকারীদের ১টি প্রতিনিধি দল মহাকরনে গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চাকরীচ্যুতদের জন্য সরকারের দৃঢ় পধক্ষেপের দাবী জানিয়েছেন৷ আইনজীবিদের একটি মহল চাকরী নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন৷ সরকার অর্ডিন্যান্স জারি করে নিয়োগ সংক্রান্ত বিকল্প ব্যবস্থা রয়েছে বলে দাবী করছেন একাংশ আইনজীবী৷ ৩১ শে ডিসেম্বর চাকরী বাতিল এই শোকে বহু শিক্ষক হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন৷ ৭ দিনের মধ্যে বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে বিকল্প ব্যবস্থা গ্রহনে মুখ্যমন্ত্রীর সদর্থক ভূমিকা নিয়ে গড়িমসি করলে আন্দোলন তেজী করবে বলে ও সরকারকে এক প্রকার হুশিয়ারী দিয়েছেন কর্মচ্যুত শিক্ষকরা৷ এদিকে, চাকুরীচ্যুত শিক্ষকরা ভাগ হয়ে গিয়েছে৷ অনেকেই রাজ্য সরকারের উপর আস্থা রেখেছেন৷ আবার অনেকেই আস্থা হারিয়ে ফেলেছেন৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top