গুয়াহাটি, ১ ডিসেম্বর (হি.স.) :জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) সম্পর্কে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ
সনোয়াল। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন, একটি নির্ভুল ও শুদ্ধ এনআরসি প্রকাশ করতে তাঁর সরকার বদ্ধপরিকর। সময়মতো যাতে তা প্রকাশ করা যায় তার প্রতি আন্তরিকতার সঙ্গে যত্নশীল হবে রাজ্য সরকার। এ ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিকে বিজেপি-র প্রদেশ দফতর থেকে এক প্রেসবার্তায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বরেই একটি বিশুদ্ধ এনআরসি-র খসড়া প্ৰকাশিত হবে বলে দল আশাবাদী। এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়ায় যারা বাধা দিতে এতদিন ধরে তৎপর ছিল, আজকের উচ্চতম আদালতের রায়ে তারা পরাস্ত হয়েছে। বার্তায় বলা হয়েছে, বহু চেষ্টা করা হয়েছে, একটি নিখুঁত নাগরিকপঞ্জি যাতে তৈরি না হয়। নানা কৌশল ধোঁপে টেঁকেনি।
এনআরসি : সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত মুখ্যমন্ত্রী ও বিজেপি-র
Releated Posts
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…


















