News Flash

  • Home
  • Uncategorized
  • এনআরসি : সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত মুখ্যমন্ত্রী ও বিজেপি-র
Image

এনআরসি : সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত মুখ্যমন্ত্রী ও বিজেপি-র

গুয়াহাটি, ১ ডিসেম্বর (হি.স.) :জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) সম্পর্কে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল। এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী বলেছেন, একটি নির্ভুল ও শুদ্ধ এনআরসি প্রকাশ করতে তাঁর সরকার বদ্ধপরিকর। সময়মতো যাতে তা প্রকাশ করা যায় তার প্রতি আন্তরিকতার সঙ্গে যত্নশীল হবে রাজ্য সরকার। এ ব্যাপারে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিকে বিজেপি-র প্রদেশ দফতর থেকে এক প্রেসবার্তায় বলা হয়েছে, ৩১ ডিসেম্বরেই একটি বিশুদ্ধ এনআরসি-র খসড়া প্ৰকাশিত হবে বলে দল আশাবাদী। এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়ায় যারা বাধা দিতে এতদিন ধরে তৎপর ছিল, আজকের উচ্চতম আদালতের রায়ে তারা পরাস্ত হয়েছে। বার্তায় বলা হয়েছে, বহু চেষ্টা করা হয়েছে, একটি নিখুঁত নাগরিকপঞ্জি যাতে তৈরি না হয়। নানা কৌশল ধোঁপে টেঁকেনি।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top