News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্ট্রাল কাশ্মীরে এনকাউন্টারে খতম ৩ সন্ত্রাসবাদী, আহত এক জন নিরাপত্তা রক্ষী
Image

সেন্ট্রাল কাশ্মীরে এনকাউন্টারে খতম ৩ সন্ত্রাসবাদী, আহত এক জন নিরাপত্তা রক্ষী

শ্রীনগর, ৩০ নভেম্বর (হি.স.): সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল ৩ জঙ্গি| নিহত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের তা এখনও পর্যন্ত জানা যায়নি| নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে বৃহস্পতিবার সকাল থেকেই তপ্ত হয় সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলার পাখেরপোরা এলাকা| দীর্ঘক্ষণ ধরে চলা গুলির লড়াই খতম হয়েছে ৩ জঙ্গি| এছাড়াও জঙ্গি দমন অভিযানে আহত হয়েছেন এক জন নিরাপত্তা রক্ষী|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে, বদগাম জেলার পাখেরপোরা এলাকার ফুতলিপোরায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পাখেরপোরা এলাকার ফুতলিপোরায় তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিফ), স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ|
ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দিয়েছে| শেষ খবর পাওয়া পর্যন্ত, এনকাউন্টারে খতম হয়েছে ৩ জঙ্গি| পুলিশ সূত্রের খবর, জঙ্গি দমন অভিযানে আহত হয়েছেন এক জন নিরাপত্তা রক্ষী| এছাড়াও আহত হয়েছেন দু’জন সাধারণ নাগরিক| অভিযোগ, জঙ্গি দমন অভিযান ভেস্তে দেওয়ার চেষ্টা করে স্থানীয় বাসিন্দারা|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top