News Flash

  • Home
  • Uncategorized
  • সৌরভ পত্নী ডোনা এবং মেয়ে সানার নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল, অভিযোগ দায়ের লালবাজারে
Image

সৌরভ পত্নী ডোনা এবং মেয়ে সানার নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল, অভিযোগ দায়ের লালবাজারে

কলকাতা, ৩০ নভেম্বর ( হি.স.): প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের পত্নী ডোনা এবং মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের নামে ভুয়ো ফেসবুক প্রোফাইল। এই সমস্ত প্রোফাইল বানিয়ে ডোনা এবং সানাকে অসম্মানিত করা হচ্ছে । এই মর্মে অভিযোগ দায়ের হল লালবাজারে । লালবাজারের সাইবার ক্রাইম বিভাগের তদন্তকারীরা জানতে পেরেছেন, বেশ কিছু দিন ধরে এই ধরনের প্রোফাইল তৈরি করা হচ্ছে । এই সব প্রোফাইলে বিভিন্ন রকম আপত্তিকর মন্তব্য তাদের নজরে এসেছে । কোন আইপি অ্যাড্রেস থেকে এধরনের প্রোফাইল তৈরি করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে । কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা । সম্প্রতি লালবাজারের দ্বারস্থ হন সৌরভ ঘরণি । বিষয়টির তদন্ত করার জন্য তিনি আবেদন জানান । তবে তারকাদের ফেক প্রোফাইল তৈরির ঘটনা নতুন নয় । বহু তারকার নকল প্রোফাইল বানিয়ে কেউ কেউ সেখানে ঝাল মেটাতে চান । কারও উদ্দেশ্য থাকে সম্মানহানি করা । এমন কোনও উদ্দেশ্যে ডোনা এবং সানার প্রোফাইল তৈরি করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।
তবে, এই বিষয়ে অবশ্য গঙ্গোপাধ্যায় পরিবার থেকে কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি । সৌরভ জায়ার পাশাপাশি ডোনা গঙ্গোপাধ্যায়ের আরও একটি পরিচয় তিনি প্রখ্যাত নৃত্যশিল্পী । সেলিব্রিটি হিসাবেও তিনি পরিচিত। এমন একজনের প্রোফাইল এবং তাঁর কন্যার জাল করে নানারকম আপত্তিকর মন্তব্যর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে লালবাজার । লালবাজার কর্তৃপক্ষের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ।
এমনিতেই নিজের দাদার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন মহারাজ, তার উপর নিজের মেয়ে ও স্ত্রী সাইবার অপরাধের শিকার । সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ে সারার সিনেমায় নামা নিয়ে উড়ো খবরে অতিষ্ঠ হয়ে কিছুদিন আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর । এবার তাঁর দীর্ঘদিনের ওপেনিং পার্টনার সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ও মেয়ে সেই সোশ্যাল মিডিয়ায় দৌরাত্ম্যের শিকার ।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top