News Flash

  • Home
  • Uncategorized
  • সুখবর, ওয়েটলিফ্টিংয়ে বিশ্বরেকর্ড মীরাবাই চানুর
Image

সুখবর, ওয়েটলিফ্টিংয়ে বিশ্বরেকর্ড মীরাবাই চানুর

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): দেশবাসীর জন্য অত্যন্ত সুখবর ও গর্বের দিন| বিশ্ব ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন ভারতের ওয়েটলিফ্টার সাইখম মীরাবাই চানু| বৃহস্পতিবার মহিলাদের ৪৮ কেজি বিভাগে বিশ্বরেকর্ড করেছেন মণিপুরের মীরাবাই চানু| আমেরিকার আনাহিমে আয়োজিত বিশ্ব ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে মীরাবাই চানু অংশ নেন মহিলাদের ৪৮ কেজি বিভাগে| বিশ্ব রেকর্ডের পাশাপাশি সোনাও জিতলেন মীরাবাই চানু| বিশ্বরেকর্ড গড়ার পর মীরাবাই চানু জানিয়েছেন, ‘পদক জয়ের জন্য আমার কোচ বিজয় শর্মার কাছ থেকে অনেক কিছু শিখেছি| আমরা সত্যিই প্রচুর পরিশ্রম করেছি| আশা রাখছি ২০২০ সালে টোকিওতেও সফল হবো|’
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ সিনিয়র ওয়েটলিফ্টিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতে চলতি বছরের সেপ্টেম্বর মাসেই কমনওয়েলথ গেমস-এর ছাত্রপত্র পেয়ে গিয়েছেন চানু| উল্লেখ্য, করনম মালেশ্বরীরর পরে মীরাবাই চানু হলেন দ্বিতীয় ভারতীয় ওয়েটলিফ্টার যিনি এই সাফল্য পেলেন| ১৯৯৫ সালে করনম মালেশ্বরী এই রেকর্ড ছুঁড়েছিলেন|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top