News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক সুদীপ খুনের মহড়া দিল ধৃত টিএসআর জওয়ানরা
Image

সাংবাদিক সুদীপ খুনের মহড়া দিল ধৃত টিএসআর জওয়ানরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকান্ডের এক সপ্তাহ পর ঘটনাস্থলে গেলেন ম্যাজিস্ট্রেট৷ সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে অভিযুক্ত কমান্ডেন্টের দেহরক্ষী নন্দকুমার রিয়াংকে৷ সেখানে ডিসিএম দিলীপ সরকারের সামনে খুনের সময় ঠিক কী হয়েছিল তা দেখানোর চেষ্টা করে নন্দকুমার৷
নন্দকুমারে উদ্ধৃতি দিয়ে পুলিশের এক সূত্র জানিয়েছেন, সেদিন কমান্ডেন্টের তরফে পর পর দুবার সুদীপকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছিল৷ শেষ মুহুর্তে অমিত দেববর্মা রীতিমতো তাকে বাধ্য করে সাংবাদিকের উপর গুলি ছুঁড়তে৷ নন্দকুমারের বিবরণ অনুযায়ী, প্রথমবার শুট করার নির্দেশ দেওয়ার পর ধর্মেন্দ্র সিং এবং অমিত দেববর্মা সাংবাদিককে ধরে প্যারেড গ্রাউন্ডে নিয়ে যায়৷ সেখানে যাওয়া পর্যন্ত সাংবাদিক বাঁচার জন্য তেমন কোনও চেষ্টা করেননি৷ তাঁর দাবি সাংবাদিক প্রথমে বুঝেই উঠতে পারেননি সত্যি সত্যিই তাঁকে শুট করা হবে বলে৷
কিন্তু প্যারেড গ্রাউন্ডে নিয়ে কমান্ডেন্টের কাছে দ্বিতীয়বার অর্ডার চায় জওয়ানরা৷ তখন অমিত দেববর্মাকে সিও জানান শুট করতেই হবে৷ সিও-র দ্বিতীয়বারের নির্দেশ পেয়ে অমিত নিজে নন্দকুমারের উপর চাপ দেয় সাংবাদিককে গুলি করতে৷ শেষ সময়ে সাংবাদিক ঘটনা বুঝতে পারলেও তাঁকে ঝাপটে ধরে রেখেছিল অমিত দেববর্মা এবং ধর্মেন্দ্র সিং৷ সেখানে পর পর দুটি গুলি করে সাংবাদিকের মৃত্যু নিশ্চিত করা হয়৷ সূত্রের দাবি, প্রায় এক ঘন্টা সময় নন্দকুমার কোথায় কী হয়েছে তার বর্ণনা দেওয়ার চেষ্টা করে৷
পরে তাকে ফের পুলিশি লকআপে নেওয়া হয়৷ কিন্তু এর পরও ঘটনার তদন্ত নিয়ে ধোঁয়াশা ঠেকেছে অনেকের কাছে৷ কারণ আগেই পুলিশ জানিয়েছিল, সাংবাদিককে সিও-এর অফিস থেকে জোর করে মাঠে নেওয়া হয়েছিল৷ তখন বাঁচার জন্য অনেক আর্তচিৎকার করেছিলেন সুদীপ দত্ত ভৌমিক৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top