বালুরঘাট, ৩০ নভেম্বর (হি.স.): ভারতীয় রেল-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আরও একবার উঠে গেল বড়সড় প্রশ্ন| বালুরঘাট-শিয়ালদহ গৌর লিঙ্ক
এক্সপ্রেসের বাতানুকূল কামরা থেকে সর্বস্ব খোয়া গেল বালুরঘাটের আরএসপি বিধায়ক বিশ্বনাথ চৌধুরীর| গৌর এক্সপ্রেস বর্ধমান পেরোনোর পর শৌচাগারে যান বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী| শৌচাগার থেকে ফিরতেই চমকে ওঠেন বিধায়ক বিশ্বনাথ চৌধুরী| তিনি দেখেন, খোয়া গিয়েছে তাঁর সঙ্গে থাকা ব্যাগ| বিধায়কের দাবি, ওই ব্যাগের মধ্যে ছিল নগদ ১২ হাজার টাকা, পাশাপাশি বিশ্বানাথ চৌধুরীর বিধায়ক পরিচয়পত্র সহ বাকি সমস্ত কিছুই খোয়া গিয়েছে|
বহ
বুধবার রাতে গৌর এক্সপ্রেসের বাতানুকূল কামরা এ ওয়ান-এ ওঠেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী| সঙ্গে ছিলেন বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুচেতা বিশ্বাস সহ বিশ্বনাথবাৱুর আত্মীয় ও নিরাপত্তারক্ষী| নিরাপত্তা রক্ষীর কাছেই ছিল বিধায়কের ব্যাগ| রাতে ট্রেনের ওঠার পরই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন তিনি| গৌর এক্সপ্রেস বর্ধমান পেরোনোর পর শৌচাগারে যান বিধায়ক বিশ্বনাথ চৌধুরী| শৌচাগার থেকে ফিরতেই তাঁর চক্ষু চড়কগাছ| তিনি দেখেন, খোয়া গিয়েছে তাঁর সঙ্গে থাকা ব্যাগ| বিধায়কের দাবি, ওই ব্যাগের মধ্যে ছিল নগদ ১২ হাজার টাকা ও বিধায়ক পরিচয়পত্র সহ কিছু নথিপত্র| গোটা বিষয়টি রেল কর্তৃপক্ষকে জানিয়েছেন বিশ্বনাথবাবু| তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনাটি খতিয়ে দেখছে রেল পুলিশ| চলন্ত ট্রেনে ব্যাগ চুরি হওয়ার ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর সঙ্গে থাকা বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সুচেতা বিশ্বাস| তাঁর প্রশ্ন, ‘বিধায়কের জিনিস চুরি গেলে সাধারণ যাত্রীদের কী হবে?

রেলের নিরাপত্তা নিয়ে পুনরায় উঠল প্রশ্ন, গৌর এক্সপ্রেস থেকে আরএসপি বিধায়কের সর্বস্ব লুঠ
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















