আহমেদাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): গুজরাত নির্বাচন নিয়ে, কংগ্রেস সহ-সভাপতি টুইটারে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার পর তার পাল্টা জবাব দেন
প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী| রাহুল তার টুইট বার্তায় লিখেছিলেন, মুখে ভাঁজ, কপালে ঘাম। সাহেব মনে হচ্ছে ভয় পেয়েছেন। জানি না কেন, শাহজাদা (অমিত শাহের পুত্র) ও রাফালে নিয়ে প্রশ্ন করলেই ওনার ঠোঁট আটকে যাচ্ছে। তারই জবাবে এক নির্বাচনী প্রচারে এসে মোদী বলেন, নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময়ে রাহুলের টুইটের জবাব দিতে গিয়ে মোদী বলেন, আপনি কোনওদিনই গরিব মানুষের ঘামের মূল্য বুঝবেন না। কারণ, আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আর যেহেতু গরিব মানুষকে কী ধরনের কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, তা আপনি জানেন না, তাই তাঁদের ঘামকে অপমান করছেন। মোদী আরও বলেন, একদিকে, গুজরাতিরা রয়েছেন, যাঁরা মহাত্মা গাঁধীর মতো একজন তপস্বীর দেখানো পথে চলেন। অন্যদিকে রয়েছেন আরেক গাঁধী, যিনি রাজকীয় পরিবার থেকে এসেছেন। এখানেই থেমে না থেকে মোদী বলেন, সকলেই জানেন আপনার মনে গুজরাত সম্পর্কে একটা রাগ আছে। মানুষ জানে কীভাবে আপনারা সর্দার পটেল ও মোরারজি দেসাইয়ের সঙ্গে ব্যবহার করেছেন। এখন মোদী আপনাদের টার্গেট। আর এই ঘৃণার জন্যই এক গুজরাতির কপালের ঘামে আপনার অস্বস্তি হচ্ছে। আপনারা গরিবি বা তার সঙ্গে জড়িত কষ্ট দেখেননি, তা সত্ত্বেও এখন আমাদের শেখাতে আসছেন।
রাহুলের টুইটের পাল্টা জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















