শ্রীনগর, ৩০ নভেম্বর (হি.স.): নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে তপ্ত হল সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলা| বৃহস্পতিবার সকাল
থেকে বদগাম জেলার পাখেরপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়| দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চললেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে, বদগাম জেলার পাখেরপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পাখেরপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিফ), স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ|
ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দিয়েছে| শেষ খবর পাওয়া পর্যন্ত, পাখেরপোরা এলাকায় এখনও শোনা যাচ্ছে গুলির শব্দ| গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা|
নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই, তপ্ত সেন্ট্রাল কাশ্মীরের বদগাম
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















