News Flash

  • Home
  • Uncategorized
  • কমলাসাগরে গাঁজা বিরোধী অভিযান ধবংস করা হল বাহাত্তর হাজার গাছ
Image

কমলাসাগরে গাঁজা বিরোধী অভিযান ধবংস করা হল বাহাত্তর হাজার গাছ

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২৯ নভেম্বর৷৷ ফের মধুপুর থানার অধিন কোনাবনে গাঁজা বিরোধী অভিযান৷ বিশালগড় মহকুমার পুলিশ, বিএসএফ ও বন দপ্তরের যৌথ উদ্যোগে এই গাঁজা বিরোধী অভিযান চালানো হয়৷ সকাল সাড়ে আটটা নাগাদ মহকুমার পুলিশ আধিকারিকের নেতৃত্বে এই গাঁজা বিরোধী অভিযান দুপুর দুইটা পর্যন্ত চলতে থাকে৷ গাঁজা অভিযানে সামিল হয় মধুপুর থানার পুলিশ৷ কোনাবন, হরিহর দোলা, রাধানগর, মিতাখলার মত বিভিন্ন জায়গাতে এই গাঁজা অভিযান চালায় পুলিশ বাহিনী৷ গাঁজা বিরোধী অভিযানে মোট ৩৬ হেক্টর জায়গায় গাঁজা গাছ ধবংশ করা হয়৷ ৩৬ হেক্টর জায়গায় অনুমানিক ৭২ হাজার গাঁজা গাছ কেটে ধবংশ করা হয়েছে৷ গাঁজা গাছগুলিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে৷ প্রত্যেক বছরের মত গাঁজা গাছ কেটে দেওয়া হচ্ছে৷ তাতে কিন্তু গাঁজা বাগান নিমূর্ল হয়নি৷ অন্যদিকে এলাকার গাঁজা চাষিদের অভিযোগ উঠেছে নেতা ও মাফিয়াদের গাঁজা বাগানগুলি ধবংশ করা হচ্ছে না৷ গাঁজা বাগান কাটার আগেই তাদের কাছ থেকে রফাদফা হচ্ছে বলে অভিযোগ৷ মহকুমা পুলিশ আধিকারীক জানিয়েছেন আগামীদিনেও এই ধরনের অভিযান জারি থাকবে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top