News Flash

  • Home
  • Uncategorized
  • এক নবাগতকে প্রার্থী করে মণিনগরে চমক দিতে চায় কংগ্রেস
Image

এক নবাগতকে প্রার্থী করে মণিনগরে চমক দিতে চায় কংগ্রেস

আহমেদাবাদ, ৩০ নভেম্বর (হি.স.) : তথ্য বলছে গুজরাতের মণিনগর বিধানসভা কেন্দ্রটি বিজেপির গড়৷ ১৯৯০ সাল থেকে ওই কেন্দ্রে কখনও হারের মুখ দেখতে হয়নি বিজেপিকে৷ মণিনগর কেন্দ্রে কংগ্রেস শেষবার জিতেছিল ১৯৮৫ সালে৷ কিন্তু ওই পর্যন্ত| এর পর থেকে ওই কেন্দ্র পরপর তিনবার জিতেছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী৷ প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর ছেড়ে আসা ওই আসনের উপনির্বাচনে অনাসায়ে জয় পেয়েছে বিজেপি৷
আর সেই কেন্দ্রেই এবার বাজিমাত করতে মরিয়া কংগ্রেস৷ আর সেখানে রাহুল গান্ধী ভরসা রাখছেন সম্পূর্ণ বিদেশ থেকে পড়াশোনা করে আসা শ্বেতা ব্রহ্মাত নামে এক নবাগতার উপর৷ ওই যুবতীই মণিনগরে ‘জায়েন্ট কিলার’ হবেন বলেই আশা কংগ্রেসের৷ কারণ, বছর ৩৪-এর এই যুবতী বিদেশে পড়াশোনা করেছেন৷ লন্ডনের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টার থেকে বিবিএ পাশ করেছেন৷ দু’টি ব্যাংকে ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হিসেবে কাজ করেছেন৷ এছাড়া আইএমএম-বেঙ্গালুরু থেকে তিনি রাজনৈতিক নেতৃত্ব নিয়ে পড়াশোনা করেছেন৷ আর এর জন্য তিনি চাকরিও ছেড়ে দিয়েছেন৷
শ্বেতার কথায়, ‘‘চাকরি না পড়াশোনা৷ এক সময় যেকোনও একটাকে বেছে নিতে হত৷ আমি পড়াশোনাকে বেছে ছিলাম৷ আমরা সেখানে ২৬ জন মহিলা ছিলাম৷ আর গুজরাত থেকে আমি একা৷’’ সংসদীয় রাজনীতিতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানোই লক্ষ্য নিয়েই এবার নির্বাচনী ময়দানে নেমেছেন কংগ্রেসের এই তরুণ-তুর্কি৷ শ্বেতার বাবাও কংগ্রেসে ছিলেন৷ ২০০০ সালে আমেদাবাদ পুরনির্বাচনে প্রার্থীও হয়েছিলেন৷ যদিও শ্বেতার দাবি, বেঙ্গালুরুতে পড়ার সময়ই তিনি কংগ্রেস নেতৃত্বের সংস্পর্শে আসেন৷ তার পরই কংগ্রেস সম্পর্কে তাঁর আগ্রহ বাড়ে৷ কংগ্রেস পরিবারের সন্তান হলেও তাঁকে মণিনগরের মত একটা হাইপ্রোফাইল কেন্দ্রে প্রার্থী করা নিয়ে অসন্তোষ ছিল গুজরাত কংগ্রেসের অন্দরমহলে৷ তা সত্ত্বেও তাঁকে প্রার্থী করা হয়৷ রবিবার তাঁর নাম ঘোষণা করা হয়৷ আর লড়াইয়ের ময়দানে নেমে তাই সেই অসন্তোষের বাতাবরণ সরিয়ে দিতে চাইছেন শ্বেতা৷
বিদেশে পড়াশোনা করে আসা এই যুবতী নিজস্ব ঢঙেই প্রচার শুরু করেছেন৷ প্রচারে বেরিয়ে তিনি বলছেন, সানন্দে তাঁর একটি আইস ক্রিম তৈরির কারখানা আছে৷ সেখানে শুধু মহিলারাই কাজ করেন৷ ওই কারখানার জন্য তাঁকে ঋণের জন্য মন্ত্রীদের দোরে দোরে ঘুরতে হয়েছে বলে শ্বেতার অভিযোগ৷ তাই তাঁর প্রশ্ন, এর পরও স্ট্যান্ড আপ ইন্ডিয়ার কি কোনও প্রাসঙ্গিতা থাকে?
ছোট ছোট উদ্যোগপতি তৈরি করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার উপর জোর দিচ্ছেন৷ তাই মোদীর এক সময়ের বিধানসভা কেন্দ্রে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে এগুলোকেই হাতিয়ার করছেন শ্বেতা৷ তাই মণিনগর কেন্দ্রে বিজেপি গত কয়েকটি নির্বাচনে প্রায় ৭০ শতাংশ ভোট পেলেও শ্বেতার আশা তিনিই শেষ হাসি হাসবেন৷ গুজরাতের দীর্ঘ ২২ বছর পর সেই মিথই এবার ভাঙতে কেন টিম রাহুল ভরসা করছেন এই নবাগতার উপর, উঠছে সেই প্রশ্নও৷ কংগ্রেস শিবির মনে করছে, শ্বেতার প্রোফাইলই নির্বাচনী যুদ্ধে তাঁকে অনেকটাই এগিয়ে দেবে৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top