News Flash

  • Home
  • Uncategorized
  • রাহুলের টুইটের পাল্টা জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
Image

রাহুলের টুইটের পাল্টা জবাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

আহমেদাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): গুজরাত নির্বাচন নিয়ে, কংগ্রেস সহ-সভাপতি টুইটারে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করার পর তার পাল্টা জবাব দেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী| রাহুল তার টুইট বার্তায় লিখেছিলেন, মুখে ভাঁজ, কপালে ঘাম। সাহেব মনে হচ্ছে ভয় পেয়েছেন। জানি না কেন, শাহজাদা (অমিত শাহের পুত্র) ও রাফালে নিয়ে প্রশ্ন করলেই ওনার ঠোঁট আটকে যাচ্ছে। তারই জবাবে এক নির্বাচনী প্রচারে এসে মোদী বলেন, নির্বাচনী প্রচারে বক্তব্য রাখার সময়ে রাহুলের টুইটের জবাব দিতে গিয়ে মোদী বলেন, আপনি কোনওদিনই গরিব মানুষের ঘামের মূল্য বুঝবেন না। কারণ, আপনি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। আর যেহেতু গরিব মানুষকে কী ধরনের কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, তা আপনি জানেন না, তাই তাঁদের ঘামকে অপমান করছেন। মোদী আরও বলেন, একদিকে, গুজরাতিরা রয়েছেন, যাঁরা মহাত্মা গাঁধীর মতো একজন তপস্বীর দেখানো পথে চলেন। অন্যদিকে রয়েছেন আরেক গাঁধী, যিনি রাজকীয় পরিবার থেকে এসেছেন। এখানেই থেমে না থেকে মোদী বলেন, সকলেই জানেন আপনার মনে গুজরাত সম্পর্কে একটা রাগ আছে। মানুষ জানে কীভাবে আপনারা সর্দার পটেল ও মোরারজি দেসাইয়ের সঙ্গে ব্যবহার করেছেন। এখন মোদী আপনাদের টার্গেট। আর এই ঘৃণার জন্যই এক গুজরাতির কপালের ঘামে আপনার অস্বস্তি হচ্ছে। আপনারা গরিবি বা তার সঙ্গে জড়িত কষ্ট দেখেননি, তা সত্ত্বেও এখন আমাদের শেখাতে আসছেন।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top