News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মাবতীর মাধ্যমে ভারতীয় নারীদের অপমান করা হয়েছে, দাবি বালমুকুন্দ পাণ্ডের
Image

পদ্মাবতীর মাধ্যমে ভারতীয় নারীদের অপমান করা হয়েছে, দাবি বালমুকুন্দ পাণ্ডের

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): পদ্মাবতীর বিরুদ্ধে এবার সরব অখিল ভারতীয় ইতিহাস সঙ্কলন যোজনা। সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক বালমুকুন্দ পাণ্ডে বৃহস্পতিবার বলেন, ‘এখনকার দিনের চলচ্চিত্র নির্মাতারা যেকোন মূল্যে টাকা রোজগার করতে চায়। আর তাই দেশের জাতীয় গৌরবকে তারা পরোয়া না করে চলচ্চিত্রে ইতিহাসকে বিকৃত করেন।’ তিনি আরও বলেন, ‘ ভারতীয় ইতিহাসে রানি পদ্মাবতীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সিনেমাটি শুধুমাত্র রানি পদ্মাবতীকেই অপমান করে থেমে থাকেনি একই সঙ্গে তারা ভারতীয় নারীদেরও অপমান করেছে।’ বালমুকুন্দ পাণ্ডে মনে করেন এই সিনেমার মাধ্যমে ভারতীয় নারীদের চরিত্রকে কুলসিত করার প্রচেষ্টা করা হয়েছে।
অখিল ভারতীয় ইতিহাস সঙ্কলন যোজনার জাতীয় সাধারণ সম্পাদক বালমুকুন্দ পাণ্ডে দাবি করেছেন শুধুমাত্র বাছাই করা কিছু মানুষকে ডেকে এই সিনেমাটি দেখালে চলবে না। বিষয়টি জাতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত। উল্লেখ্য, অখিল ভারতীয় ইতিহাস সঙ্কলন যোজনা হচ্ছে আরএসএসের শাখা সংগঠন। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য এবং প্রাচীন ইতিহাস নিয়ে সংগঠনটি কাজ করে থাকে। এদিকে সংসদে বিশেষ কমিটির সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসবে সিনেমার পরিচালক সঞ্জয়লীলা বনশালী এবং সিবিএফসির প্রধান প্রসূন জোশী।
উল্লেখ্য সিনেমাটিতে ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে দাবি তোলে রাজস্থানের রাজপুত সংগঠন কার্নিসেনা। অন্যদিকে পয়লা ডিসেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও আবেদন পত্রে ভুল থাকার জন্য তা খরিজ করে দেয় সিবিএফসি। পরে যের আবেদন করা হয়েছে। অন্যদিকে পদ্মাবতী মুক্তি পেলে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে বলে কেন্দ্রকে জানিয়েছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাটের রাজ্য সরকারগুলি। পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন প্রয়োজনীয় পরিবর্তন ছাড়া সিনেমাটি বিহারে প্রদর্শিত হবে না।

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top