News Flash

  • Home
  • Uncategorized
  • নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই, তপ্ত সেন্ট্রাল কাশ্মীরের বদগাম
Image

নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াই, তপ্ত সেন্ট্রাল কাশ্মীরের বদগাম

শ্রীনগর, ৩০ নভেম্বর (হি.স.): নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ে তপ্ত হল সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলা| বৃহস্পতিবার সকাল থেকে বদগাম জেলার পাখেরপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় শুরু হয়| দীর্ঘক্ষণ ধরে গুলির লড়াই চললেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি| ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোপন সূত্রে খবর পাওয়া যায় শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে, বদগাম জেলার পাখেরপোরা এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে পাখেরপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিফ), স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং জম্মু ও কাশ্মীর পুলিশ|
ঊর্ধ্বতন ওই পুলিশ কর্তা আরও জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন হঠাত্ই গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে নিরাপত্তা বাহিনীও পাল্টা জবাব দিয়েছে| শেষ খবর পাওয়া পর্যন্ত, পাখেরপোরা এলাকায় এখনও শোনা যাচ্ছে গুলির শব্দ| গোটা এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর জওয়ানরা|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top