News Flash

  • Home
  • Uncategorized
  • গুজরাট উপকূল থেকে ১৫ পাকিস্থানি মৎস্যজীবীকে আটক করল উপকূলরক্ষী বাহিনী
Image

গুজরাট উপকূল থেকে ১৫ পাকিস্থানি মৎস্যজীবীকে আটক করল উপকূলরক্ষী বাহিনী

আহমেদাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): গুজরাট উপকূলবর্তী অঞ্চল থেকে ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ভারতীয় জলসীয়া ঢুকে পড়ার অপরাধে ওই ১৫ জন মৎস্যজীবী গ্রেফতার করে উপকূলরক্ষী বাহিনী। মৎস্যজীবীদের কাছ থেকে আল নাজিব এবং আল সিদ্দিকি নামে দুইটি মাছ ধরার নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে।
উপকূলরক্ষী বাহিনী থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিদিনকার মতো টহল দিচ্ছিল উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ পরে বিশেষ সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে গুজরাটের কচ্ছের মিথা বন্দর থেকে মাত্র ৩৫ নটিক্যাল মাইলের মধ্যে ওই দুই পাকিস্তানি নৌকাকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ওই জাহাজ। পরে ১৫ জন মৎস্যজীবীদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতা কোন প্রকল্পনা নিয়ে তারা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য আর কয়েক দিন পড়েই গুজরাটে অনুষ্টিত হবে বিধানসভা নির্বাচন। এর ফলে আরও বেশি আঁটসাঁটও করা হল রাজ্যের নিরাপত্তা। ধৃত মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top