আহমেদাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): গুজরাট উপকূলবর্তী অঞ্চল থেকে ১৫ জন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।
ভারতীয় জলসীয়া ঢুকে পড়ার অপরাধে ওই ১৫ জন মৎস্যজীবী গ্রেফতার করে উপকূলরক্ষী বাহিনী। মৎস্যজীবীদের কাছ থেকে আল নাজিব এবং আল সিদ্দিকি নামে দুইটি মাছ ধরার নৌকাও বাজেয়াপ্ত করা হয়েছে।
উপকূলরক্ষী বাহিনী থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতিদিনকার মতো টহল দিচ্ছিল উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ পরে বিশেষ সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে গুজরাটের কচ্ছের মিথা বন্দর থেকে মাত্র ৩৫ নটিক্যাল মাইলের মধ্যে ওই দুই পাকিস্তানি নৌকাকে আটক করে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর ওই জাহাজ। পরে ১৫ জন মৎস্যজীবীদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফে দাবি করা হয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নাশকতা কোন প্রকল্পনা নিয়ে তারা ভারতীয় জলসীমায় ঢুকে পড়েছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য আর কয়েক দিন পড়েই গুজরাটে অনুষ্টিত হবে বিধানসভা নির্বাচন। এর ফলে আরও বেশি আঁটসাঁটও করা হল রাজ্যের নিরাপত্তা। ধৃত মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

গুজরাট উপকূল থেকে ১৫ পাকিস্থানি মৎস্যজীবীকে আটক করল উপকূলরক্ষী বাহিনী
Releated Posts
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















