News Flash

  • Home
  • Uncategorized
  • ৪০ টি হাতির দল ঢুকল তাড়াবাড়ি চা বাগানে, আতঙ্কিত বাসিন্দারা
Image

৪০ টি হাতির দল ঢুকল তাড়াবাড়ি চা বাগানে, আতঙ্কিত বাসিন্দারা

শিলিগুড়ি, ২৯ নভেম্বর (হি.স) : এলাকায় ঘুরছে হাতির দল। প্রায় ৪০ টি হাতির দল শহরাঞ্চলে ঢুকে পড়েছে। যা দেখতে একদিকে যেমন উৎসাহী মানুষদের ভিড়, অন্যদিকে ওই অঞ্চলের মানুষদের প্রাণহানি এবং ঘরবাড়ি–ফসল নষ্টের আতঙ্ক গ্রাস করেছে। শিলিগুড়ি সংলগ্ন গঙ্গারাম এলাকার তাড়াবাড়ি চা বাগানে ৪০ টি হাতির দলকে দেখা গেল বুধবার সকালে। ভয়ে চা বাগানের শ্রমিকরা এদিন কাজ বন্ধ রাখেন। খবর যায় বনদপ্তরে। বনকর্মীরা আসেন। হাতিদের জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। কয়েক ঘণ্টা পরে হাতির দলটি পুনরায় জঙ্গলের দিকে চলে যায়। কিন্তু কয়েকদিন আগেও একটি হাতি ঢুকেছিল এই জায়গায়। এবার পুরো একটি হাতির দল। রীতিমত আতঙ্কে ভুগছেন এলাকাবাসীরা। তাঁদের আশঙ্কা প্রাণহানির। ঘরবাড়ি–ফসল নষ্টও হওয়ার আশঙ্কাও তাঁরা করছেন। বনবিভাগ সূত্রে জানা গেছে, কী ভাবে হাতির দলটি এল তা দেখা হচ্ছে। এরা যাতে জনবসতি এলাকায় প্রবেশ করতে না পারে তার চেষ্টা করা হবে।

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top