News Flash

  • Home
  • Uncategorized
  • বীরভূম থেকেই তৃণমূল ভাঙ্গার সূচনা করবেন মুকুল
Image

বীরভূম থেকেই তৃণমূল ভাঙ্গার সূচনা করবেন মুকুল

কলকাতা, ২৯ নভেম্বর ( হি.স.): বিবেকানন্দ, রামকৃষ্ণ ও নেতাজিকে সামনে রেখেই ঘাসফুলে ভরা বাংলায় পদ্মের জোয়ার আনতে তৎপর হচ্ছেন বি জে পি নেতা মুকুল রায় ৷ বি জে পি-র কেন্দ্রীয় সদর দফতর থেকে চূড়ান্ত সম্মতি পাওয়ার পর এবিষয়ে তৎপরতা শুরু হয়েছে মুকুল শিবিরে ৷ বাংলার জেলায় জেলায় তৃণমূলে ভাঙন ধরাতে ২৩ ডিসেম্বর থেকে ২৩ জানুয়ারী, টানা একমাস জেলা সফরে নামছেন তৃণমূলের ‘প্রাক্তন’ সেগেন্ড ইন কমান্ড ৷
মুকুল শিবির সূত্রের খবর, শুধু জেলায় জেলায় কর্মীদের সঙ্গে বৈঠকই নয়, বঙ্গে বিজেপির বিস্তারে জেলা সফরের সময় একাধিক জনসভাও করবেন মুকুল ৷
প্রাথমিকভাবে, দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলায় সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি ৷ রাজ্য নেতৃত্বর পাশাপাশি সেই সভাগুলিতে হাজির থাকবেন গেরুয়া শিবিরের একাধিক কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্বও ৷ সাতটির মধ্যে অন্তত একটি সভায় হাজির থাকার কথা দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহর ৷
কয়েকদিন আগেই দল-ভাঙনের আশঙ্কা প্রকাশ করেছিলেন বোলপুরের তৃণমূল সাংসদ-অধ্যাপক অনুপম হাজরা ৷ দলীয় কর্মীদের প্রতি তাঁর করুণ আর্জি ছিল, ‘মান অভিমান থাকলেও বি জে পিতে যাওয়ার মতো হঠকারী সিদ্ধান্ত নেবেন না’৷ বি জে পি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলেরর জেলা সেই বীরভূম থেকেই তৃণমূল ভাঙনের সূচনা করবেন মুকুল ৷ তাঁর প্রথম জনসভাটি হওয়ার কথা ডিসেম্বরের শেষে বীরভূমের সাঁইথিয়াতে৷ সূত্রের খবর, জনসভা হওয়ার কথা জঙ্গলমহলের জেলা পশ্চিম মোদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও হুগলিতে ৷
মুকুল ঘনিষ্ট শিবির জানিয়েছে, বিবেকানন্দ,রামকৃষ্ণ ও নেতাজিকে সামনে রেখেই ‘স্বচ্ছ বাংলা’ গড়ার ডাক দেওয়া হবে জনসভাগুলি থেকে ৷ বাংলার রাজনীতি যেভাবে ক্রমেই কলুষিত হচ্ছে, তাতে মানুষের ‘মন’ পেতে বিবেকানন্দ, নেতাজি, রামকৃষ্ণর মতো ব্যক্তিত্বকে সামনে রেখেই প্রচারে নামছেন তিনি ৷ শুধু জনসভা নয়, জেলা সফরকে কেন্দ্র করে রাজ্যের জেলায় জেলায় মনীষীদের কাট আউট, ব্যানার, হোর্ডিং লাগানোর প্রক্রিয়া শুরু করেছেন মুকুল অনুগামীরা ৷ ওয়াকিবহাল মহলের মতে, বাংলার রাজনীতিকে মনীষীদের ‘ব্যবহার’ করার প্রচলন শুরু করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মমতার দেখানো পথেই তাঁকে কুপোকাত করছে চাইছেন তৃণমূলের এই ‘প্রাক্তন’৷
কয়েকদিন আগেই হাওড়ার উলবেড়িয়ার জনসভা থেকে মুকুল রায়ের হুঙ্কার ছিল, ‘বাংলা থেকে তৃণমূলের বিদায় আর বেশি দেরি নেই’৷ সূত্রের খবর, ইতিমধ্যেই দিলীপ ঘোষ সহ বি জে পি-র এরাজ্যের শীর্ষ নেতৃত্বের প্রত্যেকের সঙ্গে সু-সম্পর্ক স্থাপনের মাধ্যমে সকলকে একত্রিত করার প্রক্রিয়া শুরু করেছেন তিনি ৷ দলীয় বৈঠক নেতা থেকে কর্মী সকলকে উদ্বুদ্ধ করতে তাঁর একটায় মন্ত্রবাণী, রাজনীতিতে সেকেন্ড বলে কিছু হয় না ৷ হয় প্রথম হতে হবে নতুবা নিটফল জিরো ৷ রাজনীতিতে দ্বিতীয়ের কোনও মূল্য নেই ৷ পরাজয় পারজয়ই ৷ তাই দ্বিতীয় নয়, বি জে পি-কে বাংলায় প্রথম স্থান দখল করতে হবে ৷ এখন থেকেই সেই প্রক্রিয়া শুরুর ডাক দিচ্ছেন তিনি ৷
দলীয় সূত্রের খবর, বি জে পি-র অন্দরে যেভাবে ক্লাস নিতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের ছায়াসঙ্গী তাতে দলীয় কর্মীদের মনোবল আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে ৷ একইভাবে রাজ্যের জেলায় জেলায় গোপনে তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন তিনি ৷ মুকুল ঘনিষ্ট শিবির সূত্রের খবর, জেলা সফরের একেকটি জনসভা থেকেই তৃণমূলের জেলা থেকে বুথ স্তরের একাধিক নেতা-কর্মী তো বটেই গেরুয়া নামাবলী গায়ে চড়াবেন একাধিক জন প্রতিনিধিও ৷ আপাতত, আগামী একমাস তৃণমূলকে বড়সড় ধাক্কা দেওয়ার পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে বাধ্য ছাত্রের মতো চূড়ান্ত পরিকল্পনা গড়তেই ব্যস্ত তৃণমূলের ‘প্রাক্তন’ ৷

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top